বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া সাতক্ষীরায় আসছেন ২৩ জুন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া সাতক্ষীরায় আসছেন ২৩ জুন

পত্রদূত রিপোর্ট: সুপ্রীম কোটের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া সাতক্ষীরায় আসছেন আগামী ২৩ জুন। সুপ্রীম কোটের হাইকোর্ট বিভাগের প্রটোকল শাখার ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্টার মোঃ আল-ইমরান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী মাননীয় বিচারপতি ঐদিন সকাল ৯টায় খুলনা সার্কিট হাউজ হতে রওয়ানা হয়ে সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছবেন এবং সেখানে কিছু সময় অবস্থান করবেন। পরে তিনি সার্বিট হাউজ হতে রওয়ানা হয়ে সাতক্ষীরা জেলার জেলা ও দায়রা জজ আদালতে পৌঁছবেন এবং সাতক্ষীরা জেলার জেলা ও দায়রা জজ আদালত ও অধীন আদালতসমূহ, ট্রাইব্যুনালসমূহ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও অধীন আদালতসমূহ এবং জেলা লিগ্যাল এইড অফিস পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে তিনি সাতক্ষীরা সার্কিট হাউজে ফিরে আসবেন এবং তথায় কিছু সময় অবস্থান করে সাতক্ষীরা সার্কিট হাউজ হতে রওয়ানা হয়ে খুলনা সার্কিট হাউজে পৌঁছবেন।

মাননীয় বিচারপতি ২৩ জুন সাতক্ষীরা জেলার সফর ছাড়াও আগামী ২০ জুন থেকে ২৬ জুন পর্যন্ত খুলনা বিভাগের বিভিন্ন জেলার আদালতসমূহ পরিদর্শন করবেন।

Ads small one

শ্যামনগরে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের সূচনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
শ্যামনগরে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের সূচনা

শ্যামনগর প্রতিনিধি: “সংস্কৃতি মানুষের মনন গঠনে সহায়ক। সাম্য, অসাম্প্রদায়িকতা ও দ্রোহের চেতনা বিলিয়ে দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নির্যাতিত মানুষকে পথ দেখিয়েছেন।” প্রধানমন্ত্রীর এই আহ্বানের মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘নজরুল বর্ষ’ উদযাপন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে দেশব্যাপী এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৬৪টি জেলা ও নির্ধারিত ৭৩টি উপজেলার মতো শ্যামনগরেও এ উপলক্ষে তিন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা যেমন জাতির মেরুদ-, তেমনি সংস্কৃতি মানুষের ভেতরের মননকে বিকশিত করে। নজরুলের সাহিত্য ও সৃষ্টিকে যদি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া না যায়, তবে তারা বাঙালি সংস্কৃতির এক বিশাল অধ্যায় থেকে বঞ্চিত হবে। উদ্বোধনী বক্তৃতায় তিনি জাতীয় কবির জীবন ও কর্ম নিয়ে আরও বেশি গবেষণা ও চর্চা বাড়ানোর তাগিদ দেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর শ্যামনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে সভায় উপজেলার তিন দিনব্যাপী কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয় এবং সর্বস্তরের মানুষকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন:
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ ও সোলায়মান কবির, অধ্যাপক আবু সাইদ, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, শিক্ষক প্রতিনিধি লাভলু, আজহারুল ইসলাম এবং এস কে সিরাজ।

আলোচনা সভার শুরুতে জাতীয় কবির জীবন, সাহিত্য ও দর্শনের ওপর একটি তথ্যসমৃদ্ধ প্রবন্ধ পাঠ করেন শ্যামনগর সরকারি মহসীন কলেজের বাংলা বিভাগের প্রভাষক সচ্চিদানন্দ অমল।

বক্তারা বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও বৈষম্যহীন সমাজ গঠনের বার্তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিন দিনব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে কবির গান, কবিতা ও জীবনভিত্তিক নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক জাগরণ তৈরি করবে।

 

কেশবপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
কেশবপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় শনিবার সকালে এই কার্যক্রমের সূচনা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সমরেশ কুমার দত্ত ও ডা. তরিকুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ক্যাম্পেইনের আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে এই পুষ্টি ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং অন্ধত্ব দূরীকরণে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: “বিদ্রোহী মানে কেবল শৃঙ্খল ভাঙার গান নয়, বিদ্রোহী মানে সাম্য আর মানবতার জয়গান।” জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দ্রোহের অবিনাশী চেতনাকে নতুন প্রজন্মের মননে ছড়িয়ে দিতে যশোরের মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এই ‘নজরুল বর্ষ’-এর শুভ উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে মণিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মণিরামপুরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন। বিশিষ্ট সংগীতশিল্পী বাপন হালদারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সিনিয়র সহসভাপতি মো. মফিজুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রাজু আহমেদ, সংশপ্তক শিল্পী সংগঠনের সাধারণ সম্পাদক ও সংগীত শিক্ষক সঞ্জয় মল্লিক। এছাড়াও বক্তব্য দেন প্রবীণ সংগীত সংগঠক ফারুক হোসেন, এস এম হাফিজুর রহমান, দেবপ্রসাদ দেবু ও রামপ্রসাদ টুটুল।

সভাপতির বক্তব্যে মাহির দায়ান আমিন বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল প্রথা ভাঙার কবি নন, তিনি মানুষের মুক্তির দূত। তাঁর সাহিত্য ও সংগীত আমাদের মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। এই বর্ষ উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্ম কবির সৃষ্টির গভীরে প্রবেশের সুযোগ পাবে।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, “নজরুল কোনো সীমানায় বা দলে আবদ্ধ নন, তিনি সমগ্র বাঙালি জাতির প্রাণের স্পন্দন। সমাজে আজ যে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তা নজরুলের সাম্যের বাণীর মাঝেই নিহিত রয়েছে।”

অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাহিত্যপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতীয় কবির কালজয়ী গান ও কবিতা নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।