বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক ও সাজেক্রীস সচিবের সঙ্গে আম্পায়ার্স কমিটির সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক ও সাজেক্রীস সচিবের সঙ্গে আম্পায়ার্স কমিটির সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব এবং জেলা ক্রীড়া সংস্থার (সাজেক্রীস) সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের জেলা কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে পৃথকভাবে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের কার্যালয় এবং জেলা স্টেডিয়ামে ক্রীড়া সংস্থার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহসভাপতি খন্দকার কবির হাসান দিপু ও শেখ রবিউল ইসলাম শিবলু, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান সৈকত, যুগ্ম সম্পাদক জি এম সাইফুল ইসলাম বাপ্পি, কোষাধ্যক্ষ শেখ আখেরুজ্জামান তাপস, কার্যকরী সদস্য অহিদুজ্জামান শামিম ও শেখ দারুজ্জামান রুবেল উপস্থিত ছিলেন। এছাড়া সিনিয়র সদস্য মীর তাজুল ইসলাম রিপন ও মো. জাহিদুর রহমান জাহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

সাক্ষাৎকালে জেলার ক্রিকেট আম্পায়ারিং ও সামগ্রিক ক্রীড়া উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

Ads small one

রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার নতুন কমিটি গঠন ও ফল উৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার নতুন কমিটি গঠন ও ফল উৎসব

নিজস্ব প্রতিনিধি: রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার নিয়মিত সাধারণ সভা ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের স্মার্ট মেডিকেল সেন্টারের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২৭ রোটা বর্ষের জন্য কর্ণ বিশ্বাস কেডি-কে সভাপতি এবং মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়।
রোটার‌্যাক্ট ক্লাবের বিদায়ী সভাপতি কর্ণ বিশ্বাস কেডির সভাপতিত্বে এবং পাস্ট প্রেসিডেন্ট আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সাতক্ষীরার পিএসসিসি রোটারিয়ান পিপি হাবিবুর রহমান হাবিব, বর্তমান সভাপতি রোটারিয়ান আক্তারুজ্জামান কাজল এবং সাধারণ সম্পাদক রোটারিয়ান সিএম নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রোটার‌্যাক্ট ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, আতিক মুজাহিদ, প্রাক্তন সেক্রেটারি আমিনুর রহমান আসিফ ও মোকাররাম বিল্লাহ ইমনসহ ক্লাবের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সাংগঠনিক সভা শেষে উপস্থিত সবাইকে নিয়ে এক আনন্দঘন পরিবেশে ক্লাবের ঐতিহ্যবাহী ‘মৌসুমী ফল উৎসব’ উদযাপন করা হয়।

ধুলিহরে ব্যবসায়ী মিজানুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
ধুলিহরে ব্যবসায়ী মিজানুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন

সংবাদদাতা: সাতক্ষীরা সদরের ধূলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের বাসিন্দা ও ব্রহ্মরাজপুর বাজারের কসমেটিকস ব্যবসায়ী মিজানুর রহমানের (মিজানুর রহমান দোকানদার) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) জোহরের নামাজের পর বালুইগাছা বায়তুল আকসা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। ব্যবসায়ী মিজানুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে ব্রহ্মরাজপুর বাজারের সকল ব্যবসায়ী অর্ধবেলা দোকান বন্ধ রাখেন।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন ধূলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা আশরাফুজ্জামান খোকনসহ ব্রহ্মরাজপুর বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

দেবহাটায় পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় ছাত্রদলের ‘হেল্প ডেস্ক’

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
দেবহাটায় পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় ছাত্রদলের ‘হেল্প ডেস্ক’

কুলিয়ার (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার্থী এবং অভিভাবকদের সহায়তায় বিশেষ ‘হেল্প ডেস্ক’ কার্যক্রম পরিচালনা করেছে কলেজ শাখা ছাত্রদল।
পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকেই কলেজ ক্যাম্পাসের সামনে এই মানবিক কার্যক্রম চালানো হয়। হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, হালকা নাশতা ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করতে পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ (কলম, স্কেল ইত্যাদি) উপহার হিসেবে দেওয়া হয়।
এই কার্যক্রমে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, আলতাফ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদ, সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন।
এছাড়াও কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল হুদা রুন্টি, সাবেক সদস্য সচিব শিমুল হোসেন, বর্তমান সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সিনিয়র সহসভাপতি রকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভসহ দেবহাটা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, পরীক্ষার্থীদের সুবিধার্থে এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।