বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

দেবহাটায় অসহায় ও মেধাবীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও ভ্যান বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
দেবহাটায় অসহায় ও মেধাবীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও ভ্যান বিতরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অসহায় নারী, মেধাবী শিক্ষার্থী ও নি¤œআয়ের মানুষের জীবনমান উন্নয়নে সেলাই মেশিন, বাইসাইকেল, ভ্যান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল বেঞ্চ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল চারটায় দেবহাটা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম ও ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী দ্যূতি ম-ল, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ এমদাদুল হক এবং সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীন ময়না।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সরকার অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উন্নয়নমূলক কার্যক্রমের সুফল যেন প্রকৃত মানুষের কাছে পৌঁছায়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। তিনি সাতক্ষীরাসহ দেশের অবকাঠামো ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে ১৪ জন অসহায় নারীকে সেলাই মেশিন, ১৬ জন মেধাবী ও দুস্থ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫ জন প্রান্তিক মানুষকে ভ্যান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৮০ জোড়া স্কুল বেঞ্চ হস্তান্তর করা হয়।

Ads small one

গাবুরায় আবিয়ার রহমানের নির্বাচনী উঠান বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
গাবুরায় আবিয়ার রহমানের নির্বাচনী উঠান বৈঠক

সংবাদদাতা: আসন্ন গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবিয়ার রহমানের নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাবুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জোমাতের মোড়ে স্থানীয় সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এই সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ ও যুবসমাজের প্রতিনিধিসহ সাধারণ ভোটাররা অংশ নেন।

জাতীয় সাংবাদিক সংস্থার সাতক্ষীরা জেলা কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
জাতীয় সাংবাদিক সংস্থার সাতক্ষীরা জেলা কমিটি গঠন

জাতীয় সাংবাদিক সংস্থার সাতক্ষীরা জেলা শাখায় ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই কমিটিতে অধ্যাপক নুর মোহাম্মদ পাড়কে সভাপতি, মো. আবিদুল হক মুন্নাকে সাধারণ সম্পাদক এবং মো. দেলোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মো. আলমগীর গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির অন্য কর্মকর্তারা হলেন—সহসভাপতি অধ্যক্ষ মো. রেজাউল করিম ও আবু জাফর মোহাম্মদ সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান ও মো. আল মুতাছিম বিল্লাহ, অর্থ সম্পাদক মো. আতিকুজ্জামান, দপ্তর সম্পাদক শেখ জুবায়ের আল জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন জনি, জনকল্যাণ সম্পাদক মো. মাসুদ হাসান মনি, মানবাধিকার সম্পাদক মো. এনামুল হক শিকদার, তথ্যপ্রযুক্তি সম্পাদক এম এম রবিউল ইসলাম এবং আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এবাদুল হক। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মীর আবু বকর এবং সদস্য হিসেবে মো. আরিফুর রহমান ও জাবের বিন হোসাইন কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষার পাশাপাশি সাতক্ষীরায় বস্তুনিষ্ঠ, নৈতিক এবং জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতার বিকাশে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। প্রেসবিজ্ঞপ্তি

রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার নতুন কমিটি গঠন ও ফল উৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার নতুন কমিটি গঠন ও ফল উৎসব

নিজস্ব প্রতিনিধি: রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার নিয়মিত সাধারণ সভা ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের স্মার্ট মেডিকেল সেন্টারের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২৭ রোটা বর্ষের জন্য কর্ণ বিশ্বাস কেডি-কে সভাপতি এবং মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়।
রোটার‌্যাক্ট ক্লাবের বিদায়ী সভাপতি কর্ণ বিশ্বাস কেডির সভাপতিত্বে এবং পাস্ট প্রেসিডেন্ট আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সাতক্ষীরার পিএসসিসি রোটারিয়ান পিপি হাবিবুর রহমান হাবিব, বর্তমান সভাপতি রোটারিয়ান আক্তারুজ্জামান কাজল এবং সাধারণ সম্পাদক রোটারিয়ান সিএম নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রোটার‌্যাক্ট ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, আতিক মুজাহিদ, প্রাক্তন সেক্রেটারি আমিনুর রহমান আসিফ ও মোকাররাম বিল্লাহ ইমনসহ ক্লাবের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সাংগঠনিক সভা শেষে উপস্থিত সবাইকে নিয়ে এক আনন্দঘন পরিবেশে ক্লাবের ঐতিহ্যবাহী ‘মৌসুমী ফল উৎসব’ উদযাপন করা হয়।