কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফের সভাপতি নির্বাচিত হলেন গোলাম মোস্তফা
সাতক্ষীরার কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় কক্ষে এই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়।নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাংবাদিক গোলাম মোস্তফার নাম প্রস্তাব করেন। পরে উপস্থিত সকল সদস্য হাত তুলে সর্বসম্মতিক্রমে তাঁকে পুনরায় সভাপতি নির্বাচিত করেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আনসার আলী, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মিজানুর রহমান, বাংলা শিক্ষক শাহিনুর রহমান, আলহাজ আব্দুস সালাম এবং ইউপি সদস্য মজনুর রহমান। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মুল মোমিনুল, রেহানা পারভীন, লুমিনাথ পারভীন, মেহেরুন আফরোজ, হাসনা হেনা, রাবেয়া পারভীন, মাহফুজা আক্তার, রূপালী সুলতানা, সুমনাসহ অভিভাবক সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি












