সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

তালায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
তালায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি

খলিষখালি (তালা) প্রতিনিধি: মানবিক উন্নয়ন সংস্থা খ্রিষ্টিয়ান সার্ভিস সোসাইটির (সিএসএস) উদ্যোগে সাতক্ষীরার তালায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গত ২৪ জুন সকালে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিএসএস-এর খুলনা অঞ্চলের প্রোগ্রাম অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসএস-এর জোনাল ম্যানেজার মো. শফিকুল ইসলাম এবং তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান। অনুষ্ঠানে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আওতায় সংস্থার উপকারভোগী সদস্যদের ৬ জন মেধাবী সন্তানের হাতে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা স্মারক, উপবৃত্তি ও সনদপত্র তুলে দেওয়া হয়। উল্লেখ্য, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানে সংস্থাটি দীর্ঘদিন ধরে দেশব্যাপী শিক্ষাবৃত্তি ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Ads small one

বিচালি কাটা মেশিনে কেটে গেল কলেজছাত্রের হাতের ৫টি আঙুল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
বিচালি কাটা মেশিনে কেটে গেল কলেজছাত্রের হাতের ৫টি আঙুল

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার তেতুলিয়া গ্রামে বিদ্যুৎচালিত বিচালি (খড়) কাটা মেশিনে ডান হাত ঢুকে খায়রুল ইসলাম (২৮) নামের এক কলেজছাত্রের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়িতে পোষা গাভীর খাবারের জন্য প্রতিদিনের মতো বিচালি কাটছিলেন খায়রুল। এ সময় অসাবধানতাবশত তাঁর ডান হাতটি বিদ্যুৎচালিত মেশিনের ভেতরে ঢুকে যায়। এতে তাঁর ডান হাতের পাঁচটি আঙুলই কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। ডাকচিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন।
প্রথমে খায়রুলকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (বার্ন ইউনিট) পাঠানো হয়। খায়রুল ইসলামের শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

কালিগঞ্জে জামায়াতের লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
কালিগঞ্জে জামায়াতের লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালা

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন আমির, সেক্রেটারি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নিয়ে লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় কালিগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন সহকারী অধ্যাপক আব্দুল্লাহ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুর রউফ।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমির ও সেক্রেটারি ছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা অংশ নেন। এতে নেতৃত্বের দায়িত্ব, সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

দেবহাটায় ৪০০ পরিবারে লিচুর চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
দেবহাটায় ৪০০ পরিবারে লিচুর চারা বিতরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় পরিবেশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪০০ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ করা হয়েছে।
সোমবার ভাতশালা গ্রামে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত অষ্টম বার্ষিক বৃক্ষ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।
ফাউন্ডেশনের পরিচালক অনিকেত আলামের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত বাসিন্দাদের মাঝে ৪০০টি লিচুর চারা বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, ২০১৯ সাল থেকে তারা বিনামূল্যে গাছের চারা বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা ও বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণের মতো সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।