শ্যামনগরে ফ্রেন্ডশিপের অ্যাডভোকেসি সভা
শ্যামনগর প্রতিনিধি: উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগরে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জুন দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সংস্থার টেকনিক্যাল ম্যানেজার মহিদুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারিদ বিন শফিক, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী আ. সামাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও এনজিও সমন্বয়কারী গাজী আল ইমরান। সভার শুরুতে ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী সাকোয়াত হোসেন আলোচ্য বিষয়ের ওপর বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।






