বি.ডি.এফ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বি.ডি.এফ প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুন অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের বিদায়ী সভাপতি শাহাদাত হোসেন বাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরশাদ আলী।
সভায় বিগত দুই বছরের সাংগঠনিক কার্যক্রম ও আর্থিক হিসাব বিবরণী পেশ করার পর সর্বসম্মতিক্রমে বিদায়ী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সংগঠনকে গতিশীল রাখার লক্ষ্যে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ৩ সদস্যবিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে এসএম ইসমাইল হোসেনকে আহ্বায়ক, মুকুল হোসেনকে সদস্য সচিব এবং মেহেদী হাসান শিমুলকে সদস্য মনোনীত করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, ক্লাবের মর্যাদা অক্ষুণœ রেখে সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং পারস্পরিক ঐক্য বজায় রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। সভা শেষে এক নৈশভোজের আয়োজন করা হয়।






