সাতক্ষীরায় ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সভা: নতুন কমিটি গঠন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার তৃণমূল প্রতিনিধি সভা ও জেলা কমিটি পুনর্গঠন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের নবারুণ মোড়ের আইএবি জেলা কার্যালয়ে এক সুশৃঙ্খল পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল মুকিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ ফয়জুল ইসলাম। তিনি কর্মীদের আদর্শ ও নৈতিকতা বজায় রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক এম. ইব্রাহীম নাসারুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা ফজর আলী এবং সদ্য সাবেক ছাত্রনেতা গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম আল-আমীন।
সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী সেশনের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। পুনর্গঠিত কমিটিতে কাজী মোনায়েম কবীরকে সভাপতি, এস এম জাহিদ হাসানকে সহসভাপতি এবং এস এম আল-আমীনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি









