রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার নতুন কমিটি গঠন ও ফল উৎসব
নিজস্ব প্রতিনিধি: রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার নিয়মিত সাধারণ সভা ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের স্মার্ট মেডিকেল সেন্টারের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২৭ রোটা বর্ষের জন্য কর্ণ বিশ্বাস কেডি-কে সভাপতি এবং মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়।
রোটার্যাক্ট ক্লাবের বিদায়ী সভাপতি কর্ণ বিশ্বাস কেডির সভাপতিত্বে এবং পাস্ট প্রেসিডেন্ট আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সাতক্ষীরার পিএসসিসি রোটারিয়ান পিপি হাবিবুর রহমান হাবিব, বর্তমান সভাপতি রোটারিয়ান আক্তারুজ্জামান কাজল এবং সাধারণ সম্পাদক রোটারিয়ান সিএম নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রোটার্যাক্ট ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, আতিক মুজাহিদ, প্রাক্তন সেক্রেটারি আমিনুর রহমান আসিফ ও মোকাররাম বিল্লাহ ইমনসহ ক্লাবের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সাংগঠনিক সভা শেষে উপস্থিত সবাইকে নিয়ে এক আনন্দঘন পরিবেশে ক্লাবের ঐতিহ্যবাহী ‘মৌসুমী ফল উৎসব’ উদযাপন করা হয়।









