শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ: মন্ত্রিপরিষদ সচিব

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ: মন্ত্রিপরিষদ সচিব

যশোর প্রতিনিধি: যশোর জেলার চৌগাছা উপজেলার ২৫০ শয্যা বিশিষ্ট ডা. আনিসুজ্জামান হাসপাতালের উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনার শুক্রবার হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রধান অতিথি বলেন, দেশের কোন উপজেলায় ২৫০ শষ্যা বিশিষ্ট হাসপাতাল নাই। চৌগাছাবাসির জন্য এটি একটি আশীর্বাদ। গরীর অসহায় মানুষেরা দেশের শীর্ষ ও আধুনিক চিকিৎসা সেবা এখন এই প্রতিষ্ঠান থেকেই পাবেন।

 

দক্ষিণাঞ্চলের মানুষের এখন আর উন্নত চিকিৎসা সেবার আশায় বিদেশগামী হওয়ার প্রয়োজন নাই। সেবামূলক এই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য আপামর জনসাধারণের চিকিৎসা সেবা প্রদান। তাই একমাত্র সকলের সহযোগিতার মাধ্যমে এ হাসপাতালের প্রচার- প্রচারণাকে আরো বৃদ্ধি করা প্রয়োজন।

অনুষ্ঠানে খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হুসাইন শওকত, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা ও খুলনার সাবেক সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসানুজ্জামান (রাহিন)।

পরে মন্ত্রিপরিষদ সচিব চৌগাছা সমিতি ঢাকা আয়োজিত অসহায় ও দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও ফজলুল হক দাখিল মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Ads small one

অনুমোদনহীন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
অনুমোদনহীন

রেশম লতা
রাষ্ট্রীয় অনুমোদনহীন একটা প্রেম করছিলাম
ভাবছিলাম সফল শাসনযন্ত্র দিয়া বেবাকরে পোষ মানাইমু
পল্টিবাজ বেয়াইনে বেগড়া দিছে
দিছে নিরীহ জনতাও!

গতকাইল মাইজ্জামিয়ার একাডেমিত গেছিলাম ওয়ালীরে পড়তে-
বাংলায় ঢুইক্কা শুনি শিক্কিত বাক্যরা পুলিশ হইয়া গেছে
ব্যাকরণ হইছে লাঠি
মুষ্টিবদ্ধ হাতে ঘোষণা করলাম, যে শব্দ শোষণের পক্ষে দাঁড়ায় তাকে ছিঁড়া ফেলো-
আমি নির্দোষ হন্তাকারী কেননা শব্দ হত্যা কোনো অপরাধ নয়।

ঈশ্বরকে জবাবদিহির কাঠগড়ায় তুলব। যদি তিনি নির্দোষ হন, তবে প্রমাণ দিক
না পারলে
নীরবতাও অপরাধ।

স্বাক্ষর

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
স্বাক্ষর

মোঃ রহমত আলী
আমার সবগুলো সাজানো অক্ষর,
তোমাদের প্রাণ ছোঁবে.. তা তো নয়।
ভালোবাসা আর ভালোলাগা যে এক, তাও নয়;
অনর্থক কিছু নয়.. যদি অর্থ (মানে) রয়।
ভুল তো সবার হয়, আমারও হয়,
তবে সার্থকতা ভুল শুধরে যদি শুদ্ধ রয়;
এতে হাসির কী বন্ধু.. যদি রহস্য উদঘাটন হয়!

আমার আঁকা হরফ সাহিত্য তো নয়,
যা শায়েরী বা কোনো কবিতা হয়;
এতো এক স্বাক্ষর মাত্র.. যা সাক্ষ্য হয়ে রয়।

বাবুই পাখি ডেকে কইছে শুনো মহাজন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
বাবুই পাখি ডেকে কইছে শুনো মহাজন

সুদয় কুমার মন্ডল
প্রকৃতির নিমগ্নতা
শীত গ্রীষ্ম রৌদ্র বৃষ্টি ঝড়
গগন চুম্বি তাল গাছের মাথায় বাবুই পাখিরা বেঁধেছে সুখের ঘর।
কত সুন্দর কারিগর
বারো মাস স্বাচ্ছন্দ্যে থাকে
অট্টালিকার সুখ
বাবুই পাখিরা পরিশ্রমী স্বনির্ভর।
জীবিকা নির্বাহেখাদ্য অন্বেষণ করে
বাসায় ফিরে
সারাদিন ধরে।
ছানা গুলিকে খাওয়ায় আদর যতœ সহকারে
প্রকৃতির রাজ্যে বাবুই পাখিরা কত সুখী
অট্টালিকা বাসির নেই সেই সুখ
একদা বাবুই পাখি ডেকে কইছে শুনো মহাজন
তোমাদের মাঠে ছড়ানো খাদ্য কুড়িয়ে
আমরা করি জীবন ধারণ।
তোমাদের অট্টালিকা পাশে খড়কুটো এনে বাসা করলে ভেঙে দাও অকারণ।
তোমরা কিসের মহৎ? ক্ষুদ্র প্রাণীর আশ্রয়টুকু
ভেঙে দাও কেড়ে নাও এই কি তোমাদের স্বভাব? পাতালতা চিবিয়ে মসৃণ করি
নিরাপদ আশ্রয় গড়ি। আমরা পরিশ্রমী
আমরা নিরীহ প্রাণ সুযোগ পেলে কেন ঘাড় মটকাও! তোমাদের নিষ্ঠুর বিড়ম্বনায় তাল তরু পাতায় গড়েছি আশ্রয় কেন হীন জীবের
রক্ত চুষে খাও? জবাব দিতে পারো কংক্রিটের গড়া অট্টালিকা বাসি। জানি,পারবেনা
মনুষ্য রক্তে স্বার্থপরতা বইছে ধমনীতে
ঐশ্বর্যের ভুবনে তোমরা গড়েছ তাসের ঘর সারাক্ষণপাশা খেলায় মত্ত
গর্হিত রীতিনীতিতে।
সাবধান মহাজন
ক্ষুদ্র হলেও
কারো অধিকার করোনা হনন।