সোমবার, ৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

দীপঙ্কর বিশ্বাস: দেবহাটা উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

বিশেষ অতিথির দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামাতের আমির মাওলানা ওলিউল্লাহ, দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সহ সহকারী কৃষি কর্মকর্তা ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

 

এ সময়ে প্রধান অতিথি কৃষকদের হাতে বিভিন্ন ফসলের উন্নতমানের বীজ ও রাসায়নিক সার তুলে দিয়ে বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চার পাশাপাশি সরকারি সহায়তার যথাযথ ব্যবহার করে অধিক উৎপাদনের আহ্বান জানান।

Ads small one

মজনু সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও শ্রমিক ইউনিয়নে হস্তক্ষেপ বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
মজনু সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও শ্রমিক ইউনিয়নে হস্তক্ষেপ বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংকলরি, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, নারিকেলতলা (রেজি. নং-খুলনা ৭৬৪)-এর সেক্রেটারি মো. মজনু সরদারের ‘অবৈধ’ বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং শ্রমিক ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধিদের ওপর উপদেষ্টাদের হস্তক্ষেপ বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল। সোমবার (৬ জুলাই ২০২৬) বিকেলে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় এজিএস ও জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার, তালা উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব সামিরুল ইসলাম মিলন, সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংকলরি, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মো. মজনু সরদার এবং সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়া উপেক্ষা করে নির্বাচিত সেক্রেটারি মো. মজনু সরদারকে অবৈধভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রমে উপদেষ্টাদের অযাচিত ও অবৈধ হস্তক্ষেপের কারণে ইউনিয়নের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও তারা দাবি করেন।

তারা অবিলম্বে মজনু সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার, শ্রমিক ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধিদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা এবং উপদেষ্টাদের সব ধরনের হস্তক্ষেপ বন্ধের দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি শেখ মিলন হোসেন, ইব্রাহিম খলিল টুটুল, সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনি,পৌর শ্রমিক দলের রেজাউল ইসলাম রেজা, সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংকলরি, ট্রাক্টর ও কাভার্ডভ্যান (ভিআইপি) শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহজান আলী, সাধারণ সম্পাদক ইব্রাহিম গাজী, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা ইমারত শ্রমিক দলের সভাপতি তফুর আলীসহ জেলা ও উপজেলার বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় দুর্বৃত্তরা কুপিয়ে জখম বৃদ্ধা নারী সুমিত্রা ঘোষ (৭০) মারা গেছে। ১৩ দিন খুলনায় চিকিৎসা শেষে বাড়ী ফিরে ৬ জুলাই সোমবার বেলা ১১টায় তিনি মৃত্যু বরণ করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ীতে গরু বিক্রি করার টাকা আছে ভেবে দুর্বৃত্তরা ২৩ জুন মঙ্গলবার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামের মৃত রঞ্জন ঘোষের স্ত্রী বৃদ্ধা সুমিত্রা ঘোষের বাড়ীতে হামলা করে। বাড়ীতে টাকা না পেয়ে তাকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। হামলায় তার মাথার খুলি ভেঙ্গে যায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপে রক্তাক্ত জখম হয়। খুলনা থেকে চিকিৎসা শেষে বাড়ী ফিরে ২দিন পর তিনি মারা যান।

উল্লেখ্য, গত ২৮ মার্চ রাতে একই পরিবারের বড় ছেলে নারায়ন ঘোষের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই সময় বাড়িতে ঢুকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। একই পরিবারের এমন ঘটনায় ঘটায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে পরিবারটি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লক্ষাধিক টাকার মালামাল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লক্ষাধিক টাকার মালামাল আটক

পত্রদূত রিপোর্ট: সোমবার (০৬ জুলাই ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ভোমরা, হিজলদী ও কাকডাঙ্গা বিওপি এবং বাঁকাল চেকপোষ্ট এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০২ জন আসামীসহ ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা ও বাংলাদেশী ট্রাক, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, ভোমরা বিওপির আভিযানে বিজিবি চেকপোষ্ট হতে ৬০ লাখ টাকার ভারতীয় চিংড়ি রেনুপোনা ও বাংলাদেশী ট্রাক আটক করে। হিজলদী বিওপির আভিযানে কলারোয়া থানাধীন বড়ালি মোড় হতে ১ লাখ ২৭ হাজার ৬০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে কলারোয়া থানার কেড়াগাছি হতে ২ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

এছাড়াও, বাঁকাল চেকপোষ্ট এর আভিযানে সাতক্ষীরা সদর থানার শ্রীরামপুর হতে ২ লাখ ৩৪ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৬৬ লাখ ০৬ হাজার ৬০০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী মাদক চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

 

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।