রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

শান্তি ও সামাজিক সম্প্রীতির জন্য শিল্প এক্টিভিজম বিষয়ক প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
শান্তি ও সামাজিক সম্প্রীতির জন্য শিল্প এক্টিভিজম বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব-নেতৃত্বাধীন শান্তি ও সামাজিক সম্প্রীতির জন্য শিল্প এক্টিভিজম বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ৯ টায় সিডো সংস্থার বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এ প্রশিক্ষণ উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস।

 

প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, বক্ষ্ররাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন থেকে ২৫ জন তরূণ-তরূণী অংশগ্রহণ করেন।

৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন এক্টিভিস্টা সদস্য ইমতি জামিল ও জ্যোতি সরকার। প্রশিক্ষণের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহায়ক প্রশিক্ষক সাকিব হোসেন। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মোঃ তহিদুজ্জামান (তহিদ), প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইনান্স অফিসার, আব্দুস সাত্তার, ইয়ূথ ফেলো স্বপ্না পারভীন প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

 

 

Ads small one

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সহ-সভাপতি সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম এসময় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনলাইন জুয়া, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লুাহ পলাশ, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সিভিল সার্জন আব্দুস সালাম, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহি মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ^াস, বিএনপি নেতা আব্দুর রউফ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

 

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরার তালায় র‌্যালি আলোচনা সভা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) তালা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ফায়সাল সরদার,
উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: তারিক ইমাম, পল্লী ও সমবায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শুভঙ্কর বিশ্বাস, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন পরিদর্শক লিমনুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৬ জনকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

মাছখোলা নতুন বাজারে বেলাল হোসেনের জানাজা সম্পন্ন, শোকাহত এলাকাবাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
মাছখোলা নতুন বাজারে বেলাল হোসেনের জানাজা সম্পন্ন, শোকাহত এলাকাবাসী

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা নতুন বাজারের বাসিন্দা মো. বেলাল হোসেন (৩২)-এর জানাজা সম্পন্ন হয়েছে।

রবিবার (১২ জুলাই ২০২৬) বাদ জোহর মাছখোলা নতুন বাজার জামে মসজিদের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় মুসল্লি, আত্মীয়-স্বজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জানাজাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ।

 

এ সময় আরও বক্তব্য দেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি ও নতুন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমান, মাছখোলা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মো. এরশাদ হুসাইন এবং মরহুমের মামা মো. আব্দুল্লাহসহ অন্যান্যরা।

জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের আত্মীয় হাফেজ মাওলানা ইউনুস বিন ইমান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পিতামাতাহীন বেলাল হোসেন এলাকায় একজন সজ্জন, ধর্মপরায়ণ এবং সংগঠনের নিবেদিতপ্রাণ যুবক হিসেবে পরিচিত ছিলেন। তিনি দুই বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।