আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার একমাত্র নারী কামিল শিক্ষাপ্রতিষ্ঠান আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও সহকারী অধ্যাপক মুহা. ওবায়দুল্লাহ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আব্দুল মুজিদ ও ব্যাংকার আব্দুর রহিম। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সবশেষে পরীক্ষার্থীদের সফলতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।











