আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার গুনাকরকাটি পুরোহিতপুর গ্রামে অভিযান চালায়। সেখান থেকে একটি সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. সাদ্দাম গাজীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের ফজলু গাজীর ছেলে।
একই রাতে পুলিশ অন্য একটি অভিযানে আরার গ্রাম থেকে আংগুর সানা ও সাকিব সানা নামের দুই ভাইকে গ্রেপ্তার করে। তারা অপর একটি সিআর মামলার আসামি।






