শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

কাজটা অসামাজিক, তবে অনৈতিক নয়: এমপি গাজী নজরুলকে নিয়ে জামায়াত নেতা খালেক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
কাজটা অসামাজিক, তবে অনৈতিক নয়: এমপি গাজী নজরুলকে নিয়ে জামায়াত নেতা খালেক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্কিত ভিডিও ও বিয়ের ঘটনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি জানিয়েছেন, অনৈতিকতা বা অসামাজিক কর্মকা-ের প্রশ্নে তাঁর দল কোনো আপস করে না।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাতটায় সাতক্ষীরা সদর উপজেলার ৫ নম্বর শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদে আয়োজিত এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৫ নম্বর শিবপুর ইউনিয়নের সাধারণ জনগণ ও স্থানীয় আলেম-উলামাদের ব্যানারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘এমপি সাহেবের বড় স্ত্রীসহ সবাইকে নিয়ে বসে আমরা দেখেছি, ওই মেয়েটির আবদার ছিল—সে অন্য কোথাও বিয়ে করবে না, যতদিন বাঁচবে এমপি সাহেবের সেবা করে যাবে। মেয়েটির জোরালো দাবির মুখে তার মা-বাবা বাধ্য হয়ে নিজেদের বাড়িতে বিয়ের ব্যবস্থা করেন। কাজটা অসামাজিক হয়েছে, তবে অনৈতিক নয়। কিন্তু এই অসামাজিক কাজের জন্যই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে এবং তাঁর এমপি পদও বাতিল করা হয়েছে।’

সাধারণ ভুলের সঙ্গে এই ঘটনার পার্থক্যের ব্যাখ্যা দিয়ে তিনি এক মসজিদের ইমামের উদাহরণ টেনে বলেন, ‘অন্য একজন ব্যক্তি এই কাজ করলে হয়তো ভুল হিসেবে গণ্য হতো না। কিন্তু একজন জনপ্রতিনিধি বা দায়িত্বশীল ব্যক্তির ক্ষেত্রে ভুলের মাত্রা ভিন্ন। ইমাম সাহেবের ভুলের মাত্রা যেমন সাধারণের চেয়ে বেশি, তাঁর ক্ষেত্রেও তা-ই। এ কারণেই তাঁকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে এবং তাঁর এমপি পদও থাকবে না।’

শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওলানা শাহাদাত হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা শূরা সদস্য মাওলানা মোশাররফ হোসেন এবং সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহীদ হাসান।

 

 

Ads small one

শ্যামনগরে গ্রাম পুলিশদের বর্জ্য ও স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
শ্যামনগরে গ্রাম পুলিশদের বর্জ্য ও স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বর্জ্য ব্যবস্থাপনা ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে বৃহস্পতিবার ও শুক্রবার (২৩-২৪ জুলাই) এই কর্মসূচির আয়োজন করা হয়। সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকনট্যাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং রূপান্তরের ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্পের আওতায় শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এতে শ্যামনগর উপজেলার নুরনগর, কাশিমাড়ী ও ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, দফাদার এবং সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানের সমাপনী দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি শিক্ষক রনজিৎ কুমার বর্মন। আরও উপস্থিত ছিলেন রূপান্তরের কর্মকর্তা মো. শুকর আলী, তুষার বড়ুয়া ও কল্যাণী রায়। দুই দিনব্যাপী প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রকল্পের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তা শহীদ হাসান নয়ন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিরাপদ ও সুরক্ষাসামগ্রী হিসেবে হেলমেট, গামবুট ও চশমা বিতরণ করা হয়।

মেটাভার্সিক আপেল অথবা চকোলেট বনের মানচিত্র

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
মেটাভার্সিক আপেল অথবা চকোলেট বনের মানচিত্র

মুকুল ম্রিয়মাণ
শাদা শূন্যতার ধূসর বোতাম খুলে গড়িয়ে পড়ছে
মেটাভার্সিক আপেল,
মাটির রন্ধ্রে রন্ধ্রে বর্ষামঙ্গল গীত;পীতঃধরা মাছের হৃদয়ে উপছে পড়ছে রকমারি রঙ।
এখনো-
মধ্য+মধ্যাকার্ষনের যোগসূত্র খুঁজছেন মহান নিউটন,আর-
প্রবল মনোরঞ্জক বিজ্ঞাপন বুকে চেপে হাঁটছে বিদিশা নগর;
যুদ্ধ ও নাগরিক চাপ তাপে দগ্ধ হচ্ছে বিশ্বাসের কুসুম
এরপরও হতচ্ছাড়া মনোভূমি অথবা
চকোলেট বনের মানচিত্রে আমাদের দেখা হবে একদিন।

অসহায়ের বন্দী দশা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ণ
অসহায়ের বন্দী দশা

 

সুদয় কুমার মন্ডল
প্রকৃতির অপত্য স্নেহে শৈশব কৈশোর যৌবন
স্রোতস্বীনির ন্যায় বিরামহীন গতিতে চলেছে
বর্ধিষ্ণু জীবনের সূচনায় মায়াবী পৃথিবীর
আঁচল ধরে দেখেছি কত স্বপ্ন দুঃস্বপ্নের রাত্রি।
চন্দ্র খোচিত রাত্রি অপরূপ মনোহর
সূর্যের হাসি মুখ জানায় জাগতিক সম্ভাষণ
নীল আকাশের নিচে চলে জাগতিক উৎসব
ভালো-মন্দ সুখ-দুঃখ সবই বিরাজমান ।

তথাপি গরিয়সী ভুবনে মানুষ স্বার্থপর
স্বভাবজাত প্রাপ্ত মানুষের উত্তরাধিকার
এ তপবন নিছক মায়াবী আবাসন
প্রেম প্রীতি ভালবাসা সবই মরীচিকা।

বার্ধক্য জীবনের শেষ ঠিকানা
চুল দাড়ি সাদা হয় দন্ত পড়ে যায়
বধির কর্ণ চক্ষুদ্বয় দৃষ্টিহীন চরণ যুগল
দেহেরভার বইতে অক্ষম, কত অসহায়ত্ব বরণ

গতিময় সংগ্রামী জীবন ক্ষণিক স্থিতি
জীবন সায়াহ্নে পরাজিত বন্দী সৈনিক
স্রোতহীন নদীসহস্র শৈবালদাম বধে তারে
ক্ষণজীবনের লব্ধ অভিজ্ঞতার ফসল।

ভেঙেছে নদী, ভেঙেছে ঘর
ছিঁড়েছে চাকরির খাতা
তবুও দাঁড়িয়ে একলা মানুষ
জেগে ওঠা চরের মাথা।

নাম নেই তার ইতিহাসে
আছে শুধু আজীবনের ব্যথা
সেই মানুষটাই কিংবদন্তি
যে হার মানেনা কোথা-