শ্যামনগরে এসএসসিতে পাশের হার ৬০ দশমিক ৫০ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্ত ১০১ জন
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এসএসসিতে পাশের হার ৬০ দশমিক ৫০ শতাংশ ও এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থী ১০১ জন। উপজেলায় শতভাগ পাশ শিক্ষা প্রতিষ্ঠান নেই তবে শূণ্য পাশ শিক্ষা প্রতিষ্ঠান একটি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে প্রকাশ, চলতি বছরে উপজেলায় মোট এসএসসি পরীক্ষার্থী ছিল ১৭০৪ জন এর মধ্যে পাশ করেছে ১০৩১ জন। ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশ কৃত শিক্ষার্থীদের মধ্যে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী ১০১ জন, এ প্রাপ্ত ২৪১ জন, এ- প্রাপ্ত ২২০ জন, বি প্রাপ্ত ২৫২ জন, সি প্রাপ্ত ২১০ জন ও ডি প্রাপ্ত ৬ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে পাশ করেনি ৬৭৩ জন।
উপজেলায় প্রথম হয়েছে এ প্লাসপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলির মধ্যে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। এ প্রতিষ্ঠানে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৯ জন। দ্বিতীয় নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এখানে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১১ জন। তৃতীয় এ প্লাস প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ। এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী ১০ জন। চতুর্থ এ প্লাস প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়। এ প্রতিষ্ঠানে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৯ জন।
শূণ্য পাশ শিক্ষা প্রতিষ্ঠান হল সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়। এ প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ জন। ফেল করেছে ৪ জন।
দাখিল পরীক্ষায় পাশের হার ৫১ দশমিক ১৮ শতাংশ এবং এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৯ জন। উপজেলায় ৩৫ টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০৬৫ জন। এর মধ্যে পাশ করেছে ৫৪৫ জন। ফেল করেছে ৫২০ জন। শতভাগ পাশ শিক্ষা প্রতিষ্ঠান নেই। এ প্লাস প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম জয়নগর আমিনিয়া ফাজিল মাদ্রাসা। এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী ২ জন।
বাঁকী ৭টি প্রতিষ্ঠান থেকে ৭ জন এ প্লাস প্রাপ্ত হয়েছেন। দাখিল পরীক্ষায় এ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৮৯ জন, এ- প্রাপ্ত ১৩০ জন, বি প্রাপ্ত ১৩৫ জন, সি প্রাপ্ত ১৭৪ জন ও ডি প্রাপ্ত ৮ জন।
এসএসসি কারিগরি ৬টি প্রতিষ্ঠানে পাশ করেছে ৫৩ জন। পরীক্ষার্থীর ছিল ৮৫ জন।









