শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

তালার বাগডাঙ্গায় প্রায় এক কিলোমিটার রাস্তা চলাচলের অনুপোযোগী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
তালার বাগডাঙ্গায় প্রায় এক কিলোমিটার রাস্তা চলাচলের অনুপোযোগী

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: সাতক্ষীরা তালার খলিষখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাগডাঙ্গা গ্রামের মধ্যে প্রায় ১ কিলোমিটার রাস্তা চলাচলের জন্য অনুপোযোগী হয়ে পড়েছে।

বিশেষ করে প্রতি বছর বর্ষার মৌসুমে এই চিত্র দেখা যায়। ঐ গ্রামের ঠাকুর দাশ রায় জানান, বর্ষা মৌসুমে প্রতি বছর এই রাস্তায় কাদা হয়ে থাকে। তিনি আরো বলেন, আমার একটা প্রতিবন্ধি সন্তান রয়েছে। তাকে বাড়ি থেকে বের করতে পারি না। সারাদিন বাড়িতে সময় কাটে তার। যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকে বাড়ি থেকে ডাক্তার বাড়ি নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।

ঐ গ্রামের পঙ্কজ রায় জানান, এই রাস্তাটি বহু পুরানো। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত নারী পুরুষ চলাচল করে থাকে। কোন প্রয়োজনে বাড়ি থেকে বের হতে গেলে হাটু কাদা ভেঙ্গে বের হতে হয়। তাই রাস্তাটি জরুরি সংষ্কার করার দাবি জানাচ্ছি।

বাগডাসা গ্রামের দীপ্ত রায় জানান, আমরা এই রাস্তাটির কারনে খুব অসহায় হয়ে পড়েছি। বর্ষার মৌসুমে আমরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে থাকি। তিনি আরো জানান, আমাদের ব্রিজের এই পারে ২/৩ শত পরিবার বসাবস করে থাকি। কিন্তু বর্ষা মৌসুমে আমরা বাড়ি থেকে বের হতে পারি না। তাই জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সদয় দৃষ্টি আকর্ষণ করছে বাগডাঙ্গা গ্রামের সাধারণ মানুষ।

Ads small one

কালিগঞ্জে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
কালিগঞ্জে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান (৩০) নামে এক যুবক মারা গেছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা। তিনি হ্যামকো কোম্পানির ডেলিভারীম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আবু রায়হান হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে ডেলিভারী ভ্যানে নলতার দিকে যাচ্ছিলেন। কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ডেলিভারি ভ্যানে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আবু রায়হানের।

স্থানীয় জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।
খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

কয়রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
কয়রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ

কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য সাবেক ছাত্রনেতা এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, কয়রা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বক্স, হারুনার রশিদ, কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইছানুর রহমান, বিএনপি নেতা কোহিনুর আলম, আবুল বাশার ডাবলু, এফ এম মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান, কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ প্রমুখ।

 

দোয়া ও মিলাদ মাহফিলে কয়রা উপজেলা বিএনপিসহ সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন, দোয়া মাহফিল পরিচালনা করেন খুলনা জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মাওলানা গোলাম মোস্তফা।

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষার্থে খুলনার পাইকগাছায় পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে রোপন কর্মসূচি অব্যহত রয়েছে।

গাছ লাগাই-পরিবেশ বাঁচাই এই প্রতিপাদ্যে শনিবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার বোয়ালিয়া রোডের পাশে গাছের চারা রোপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, পরিবেশবাদী সংগঠণ বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক আহম্মদ আলী বাঁচা, সুকনাথ পাল, মেহেদী হাসান মিঠু, কমলেশ সরকার, কার্তিক বাছাড় প্রমুখ। সড়কের পাশে নিম, কদম, বাদাম ও হিজল গাছের চারা রোপন করা হয়।

বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু; আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন, সুস্বাদু ফল, আরামদায়ক ছায়া এবং ঘরবাড়ি ও আসবাব তৈরির কাঠ সরবরাহ করে। বৃক্ষ কার্বন ডাই অক্সাইড শোষণ করে ও সর্বোপরি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বনবিবির উদ্যোগে ভাদ্র মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে বৃক্ষ রোপন ও বিতারণ কর্মসূচি পালন করা হবে।