কেশবপুর হঠাৎ ককটেল বিস্ফোরণ, মাহিন্দ্র চালক আহত
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর মধ্যকুল পেট্রোল পাম্প এলাকায় শনিবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জুয়েল (৩৫) নামে এক মাহিন্দ্র চালক আহত হয়েছে বলে জানা গেছে। আহত জুয়েল মধ্যেকুল গ্রামের খান জাহান আলি ছেলে। সে কেশবপুর হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
বিস্ফোরণের ঘটনায় তৎক্ষণিকভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কেশবপুর থানার ওসি রোকসানা খাতুনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করে ঘটনাস্থল থেকে দুটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছেন। কী কারণে এবং কারা এ বিস্ফোরণের সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি জানান। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।
ককটেল বিস্ফোরণে আহত জুয়েল এক এক সময় এক এক কথা বলছে বলে জানায় পুলিশ। কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, ঘটনা নিবিড়ভাবে তদন্ত চলছে। তদন্ত শেষে সবকিছু জানা যাবে।












