কয়রায় আইনশৃঙ্খলা কমিটির সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
সভায় সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।









