শ্যামনগরে অ্যাডভোকেসি গ্রুপের পরিকল্পনা সভা
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার তরুণদের উদ্যোগে কাশিমাড়ী ও নূরনগর ইউনিয়নের এ্যাডভোকেসি গ্রুপের সদস্যদের নিয়ে পরিকল্পনা পরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগষ্ট) শনিবার সকাল ১০ টায় পাবলিক লাইব্রেরীতে পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা এডভোকেসি গ্রুপের সদস্য সচীব পীযুষ বাউলিয়া পিন্টু।
গভর্ন্যান্স ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রকল্পের অ্যাডভোকেসি গ্রুপের পরিকল্পনা সভা সহায়ক হিসেবে আলোচনা করেন জিফোরসিআর প্রকল্পের প্রোগ্রাম অফিসার নাজিমউদ্দীন আহম্মেদ, ফিল্ড ফ্যাসিলিটেটর মোস্তাক আহম্মেদ, সিডিও নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, ফিল্ড অর্গানাইজার শিরীন সীমা ও মিনারুল ইসলাম প্রমুখ।
ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ডের আর্থিক সহযোগিতায় গভর্ন্যান্স ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রকল্পের আওতায় অ্যাডভোকেসি গ্রুপের সদস্যদের অংশগ্রহণে একটি পরিকল্পনা সভার মূল উদ্দেশ্য ছিল ইউনিয়ন ভিত্তিক সমস্যা চিহ্নিতকরণ, অগ্রাধিকারভিত্তিক ইস্যু নির্বাচন, কার্যকর অ্যাডভোকেসি কৌশল প্রণয়ন, দায়িত্ব বণ্টন করা হয়েছে।









