কয়রায় আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন কুমার বাইনের অবসরজনিত বিদায়
কয়রা (খুলনা) প্রতিনিধি: দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণ করলেন আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন কুমার বাইন ।
রহমান ডাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক মনোরঞ্জন কুমার বাইন।
বিশেষ প্রতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার পাল, সহকারী শিক্ষা অফিসার মৃন্ময় কুমার মন্ডল, ভাগবা বনফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, গিলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ বিশ্বাস, সাতহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নবিরুল ইসলাম, বাবুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার রঞ্জন বিশ্বাস, চৌকুনি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব খলিলুর রহমান প্রমুখ।












