সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ
সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সংবাদদাতা: সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় শিক্ষক মিলনায়তনে বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এ্যাডহক কমিটির সদস্য সচিব নারায়ণ চন্দ্র রায় চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি ও বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির শিক্ষক প্রতিনিধি রোজিনা আফরোজ, সদস্য মোঃ জিয়া হাসান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজীব হোসেন, আবু হাসান, মোছাঃ রাবেয়া খাতুন, শফিকুল ইসলাম, শাহিন ফকির, সুপ্রিয়া গাইন ও সহকারী শিক্ষক মনিরা পারভীন প্রমূখ। এসময় সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবর্ধনা অনুষ্ঠান পরবর্তী সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল বিদ্যালয়ের প্রতিটি ক্লাস রুমে গিয়ে শিক্ষার্থীদের সাথে পরিচিত হন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়।

Ads small one

অত্যাধুনিক সুবিধাসহ মডেল পাইকগাছা গড়ে তুলব: মনিরুল হাসান বাপ্পী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
অত্যাধুনিক সুবিধাসহ মডেল পাইকগাছা গড়ে তুলব: মনিরুল হাসান বাপ্পী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বিএনপি মা, মাটি ও মানুষের দল। মানবতার সেবা ও মানুষের কল্যাণে এই দল কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত ও অবহেলিত দুর্গম প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমি আমার নির্বাচনি এলাকায় ছুটে এসেছি ও এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজনের মধ্য দিয়ে চিকিৎসা সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ দিনব্যাপী প্রায় ২ হাজার রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫ শত রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করা হবে। বাকী রোগীদের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিতরণ করা হবে।

 

চোখ মানব দেহের একটি গুরুত্বপুর্ণ অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে অন্যতম। অত্র এলাকার সুবিধা-বঞ্চিত প্রতিটি মানুষের চোখের সুচিকিৎসায় লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রতিটি মানুষই যেন চোখের যথাযথ চিকিৎসা সেবা পায় সে লক্ষ্যে আমি শুধুই নয় দলের নেতাকর্মীরা কাজ করে যাবো এটাই আমার দৃঢ় অঙ্গীকার করেন প্রধান অতিথির বক্তৃতায় বলেন,খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।

তিনি আরও বলেন, মিথ্যা বুলি নয়, নির্বাচনের আগের সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে হাসপাতাল উন্নয়নে থোক বরাদ্দ এনেছি, কলেজ সরকারিকরন, শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন কল্পে বিশেষ বরাদ্দ এনেছি। আত্মসামাজিক উন্নয়নে মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা সহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান গুলোর উন্নয়নে বরাদ্দ দিয়েছি। তিনি আরও বলেন, জামায়াত সর্বক্ষেত্রে জনসাধারণের সাথে প্রতারণা ও জালিয়াতি করে যাচ্ছে। ওরা ইসলামের কথা বলে বিধর্মীর মত আচরণ করছেন। সমাজের সুবিধাবঞ্চিত জনসাধারণের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ দিয়েছিল, কিন্তু সেই অর্থ জামায়াত নিজের আত্মীয়-স্বজন শুধু নয় নিজের পিএস, এপিএস কেও দিয়েছে, আর বঞ্চিত করেছে আমার সাধারণ মানুষ গুলো কে। আমরা কথা দিয়ে যাচ্ছি জামায়াত কে এই অঞ্চলে ভন্ডামি করতে দেয়া হবে না। আপনাদের সাথে নিয়ে জামায়াতের সকল অপকর্ম রুখে দিবো।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ফ্রী চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প পাইকগাছা সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান এস এম এনামুল হকের সভাপতিত্বে চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিশেষ অতিথি পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার মোঃ আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান কে এম আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ৫নং সোলাদানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সত্তার। উপস্থিত ছিলেন, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, তুষার কান্তি রায়, আবুল হোসেন, মেছের আলী, আবুল মজিদ গোলদার, সুজিত মন্ডল, সন্তোষ কুমার সরকার, সাত্তার মোড়ল, মফিজুল ইসলাম টাকু, সন্তোষ দাস, আসাদুজ্জামান ময়না, মোল্লা আইয়ুব হোসেন, জিএম রাসেল ইসলাম, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, ইব্রাহিম গাজী, ইমরান সরদার, কাজী সাজ্জাদ আহমেদ, কলিংরাজ মন্ডল, কার্তিক চন্দ্র রায়, ফয়সাল সানি প্রমুখ। সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতাল ও মোঃ আরাফাত হোসেন সহায়তায় চক্ষু ক্যাম্পে আগত রোগীদের মধ্য থেকে বাছাইকৃত রোগীদের বিদেশি লেন্স দিয়ে ছানি অপারেশন এবং ১ মাসের ঔষধ, চশমা, সম্পূর্ণ ফ্রি যাওয়া-আসা ও থাকা খাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়।

চক্ষু চিকিৎসা ক্যাম্প পরবর্তী সোলাদানা ইউনিয়নের সকল প্রাইমারী স্কুলের শিক্ষক ও মাধ্যমিক স্কুলের শিক্ষক এবং মাদ্রাসার শিক্ষকদের আলাদা আলাদা মতবিনিময় সভায় উপস্থিত থেকে প্রতিষ্ঠানের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি পর্যায়ক্রমে এই অঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ তৈরি করতে অত্যাধুনিক সুবিধা সহ ভবন তৈরির আশ্বাস দেন। তিনি উল্লেখ করেন ইতিমধ্যে পাইকগাছার স্কুল কলেজ ও মাদ্রাসার উন্নয়নের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অচিরেই আপনাদের সকল সকল দাবী-দাওয়া পূরণ করতে পারবো বলে আশা ব্যক্ত করেন।

 

কেশবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ হাফিজুর রহমান হাফিজ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ
কেশবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ হাফিজুর রহমান হাফিজ

সংবাদদাতা: যশোরের কেশবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌকস ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হাফিজুর রহমান হাফিজ।

এর আগে তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানা, শ্যামনগর থানা ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন থানায় দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছেন বলে সংশ্লিষ্ট মহলে তিনি পরিচিত।

তালায় সরকারি কর্মকর্তা ও তৃণমূল নারীদের সম্মেলন : উঠে এলো বৈষম্য ও সম্ভাবনার চিত্র

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
তালায় সরকারি কর্মকর্তা ও তৃণমূল নারীদের সম্মেলন : উঠে এলো বৈষম্য ও সম্ভাবনার চিত্র

তালা প্রতিনিধি: প্রান্তিক দলিত নারীদের উন্নয়নের মূল স্্েরাতে সম্পৃক্ত করতে এবং সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সাতক্ষীরার তালায় এক ব্যতিক্রমী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল সংগঠনের সদস্যদের মুখোমুখি হয়েছেন সরকারের ১১টি দপ্তরের কর্মকর্তারা। শুনেছেন তাদের দুঃখ-দুর্দশা, বঞ্চনা আর ঘুরে দাঁড়ানোর গল্প।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে এ সম্মেলনের আয়োজন করে বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশন। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ‘সমতার জন্য লড়ি (সজল)’ প্রকল্পের আওতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন তৃণমূল নারী নেত্রী সরস্বতী দাস। সঞ্চালনা করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুম বিল্লাহ, কৃষি অফিসার হাজিরা খাতুন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাব্বির হোসেন, সিনিয়র মৎস্য অফিসার তারিক ইমাম, সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, আইসিটি অফিসার মোতাহার হোসেন, যুব উন্নয়ন অফিসার আশুতোষ কুমার বিশ্বাস এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাস। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ভূমিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহীদুল ইসলাম।

সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যাপক রেজাউল ইসলাম, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুল নাহার আশা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক জোয়ার্দার, সাংবাদিক জুলফিকার রায়হান, মিজানুর রহমান প্রমুখ।

সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব ছিল দলিত নারীদের কণ্ঠস্বর। সোমা সরকার, ঋতু সরকার, টুম্পা বিশ্বাসের মতো নেত্রীরা জানান, এখনও সমাজে তাদের জাতপাতের কারণে বৈষম্যের শিকার হতে হয়। সরকারি ভাতা, ভিজিডি কার্ড, স্বাস্থ্যসেবা কিংবা কৃষি প্রণোদনা পেতে গিয়ে তারা নানা প্রতিবন্ধকতার মুখে পড়েন। অনেক সময় তথ্য না জানার কারণে তারা সেবা থেকে বঞ্চিত হন।

তবে হতাশার পাশাপাশি সম্ভাবনার গল্পও উঠে আসে। সজল প্রকল্পের মাধ্যমে সংগঠিত হওয়ার পর তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছেন। নিজেরা সঞ্চয় করছেন, হাঁস-মুরগি পালন ও সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন।

প্রধান অতিথি ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বিশ্বাস করে। কোনো নাগরিক যাতে সেবা থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্রশাসন কাজ করছে। তিনি উপস্থিত সকল কর্মকর্তাকে দলিত জনগোষ্ঠীর জন্য অগ্রাধিকার ভিত্তিতে সেবা নিশ্চিত করার আহ্বান জানান।