সহচরী বিদ্যামন্দিরে ম্যানেজিং কমিটি গঠন: সভাপতি জেলা প্রশাসক, সদস্য সাংবাদিক পারভেজ
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কপিলমুনির সহচরী বিদ্যামন্দিরে গঠিত নতুন ম্যানেজিং কমিটিতে খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত সভাপতি এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ অভিভাবক সদস্য মনোনীত হয়েছেন।
গত ২৪ সেপ্টেম্বর যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক আদেশে প্রবিধানমালা ২০২৪-এর (সংশোধনীসহ) ৬৪ নম্বর প্রবিধানের উপ-প্রবিধান (১) অনুযায়ী চার সদস্যবিশিষ্ট এই অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সাধারণ শিক্ষক প্রতিনিধি মোসাম্মৎ হাফিজা পারভীন এবং পদাধিকারবলে সদস্য সচিব স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল।
উল্লেখ্য, ঐতিহাসিক ও সমৃদ্ধ জনপদ কপিলমুনির এই বিদ্যাপীঠ চলতি বছর শতবর্ষী প্রতিষ্ঠান হিসেবে পদার্পণের গৌরব অর্জন করেছে।









