মণিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর): ‘খেলার মাঠে আসুন, মাদককে না বলুন’Ñএই প্রতিপাদ্য সামনে রেখে যশোরের মণিরামপুরে দেলুয়াবাড়ী সোনারবাংলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শয়লাহাট ফুটবল একাদশ ও মথুরাপুর ফুটবল একাদশ। খেলা দেখতে মাঠে উৎসবমুখর পরিবেশে বিপুলসংখ্যক দর্শক সমাগম ঘটে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেলুয়াবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. সাইফুল ইসলাম। ব্যবসায়ী ও সমাজসেবক জি এম মুন্না আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মণিরামপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ওলিয়ার রহমান ও দেলুয়াবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহাররঞ্জন রায়। আয়োজকেরা জানান, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকা- থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবনযাপনে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।











