শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

চুনা এলাকায় ম্যানগ্রোভ বনায়ন সম্প্রসারণের আগ্রহ প্রকাশ স্থানীয় জনগোষ্ঠীর

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
চুনা এলাকায় ম্যানগ্রোভ বনায়ন সম্প্রসারণের আগ্রহ প্রকাশ স্থানীয় জনগোষ্ঠীর

পত্রদূত ডেস্ক: উপকূলীয় এলাকার চুনা ম্যানগ্রোভ বনায়নকে অন্যান্য কার্যকর এলাকা ভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা (ওইসিএম) হিসেবে সম্ভাব্য স্বীকৃতির প্রক্রিয়ায় স্থানীয় জনগোষ্ঠীর মতামত ও সম্মতি গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে চুনা-ম্যানগ্রোভ বনয়ান বিষয়ে গণশুনানি (ওইসিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গণশুনানিতে চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগকে স্থানীয় জনগণ সম্মতি প্রদান করেন।

বিফরআরএল প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে চুনা ম্যানগ্রোভের জীববৈচিত্র্য, ব্যবস্থাপনা, স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা এবং ওইসিএম হিসেবে স্বীকৃতির সম্ভাব্য প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। সুইডেন দূতাবাস ঢাকা বাংলাদেশের অর্থায়নে, সিএনআরএস-এর নেতৃত্বে আইইউসিএন, বেলা, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সিডিও ও প্রেরণা-এর অংশীদারত্বে বিফরআরএল প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামের চুনা নদীর চরে ম্যানগ্রোভ গড়ে তোলা হয়েছে।

ওইসিএম হিসেবে সম্ভাব্য স্বীকৃতির ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর মতামত ও সম্মতি গুরুত্বপূর্ণ হওয়ায় অনুষ্ঠানের গণশুনানি পর্বে চুনা ম্যানগ্রোভ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় সুবিধাভোগীদের মতামত নেওয়া হয়। আলোচনার পর উপস্থিত সদস্যরা হাত তুলে সম্মতি প্রকাশ করেন এবং চুনা ম্যানগ্রোভ সংরক্ষণ ও ব্যবস্থাপনার উদ্যোগের প্রতি আগ্রহ জানান। তারা শুধু বর্তমান বনায়ন এলাকা নয়, ভবিষ্যতে আরও এলাকায় ম্যানগ্রোভ বনায়ন ও সংরক্ষণ কার্যক্রম সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।

আইইউসিএন-এর প্রোগ্রাম অফিসার মো. তারেক আজিজ এর সঞ্চালনায় গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুন্দরবনের পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শাহিনুর ইসলাম।

এসময় আরও বক্তব্য রাখেন, আইইউসিএন-এর প্রিপোর্টিং অফিসার মেহজাবিন মৌ, শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের এসও ফরিদুল ইসলাম, সামাজিক নবায়ন কর্মকর্তা আছাউর রহমান, সিডিওর পরিচালক গাজী ইমরান, মেম্বর আব্দুল রউফ, সিনআরএস-এর সাইট অফিসার তৌহিদ হাসান প্রমুখ।

আলোচনায় জানানো হয়, চুনা ম্যানগ্রোভ এলাকায় সুন্দরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ প্রজাতির গাছের উপস্থিতি রয়েছে। একই সঙ্গে এলাকাটি সুন্দরবনের বৃহত্তর ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র-এর সঙ্গে বাস্তুতান্ত্রিক সংযোগ-এর দিক থেকেও গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে গঠিত চুনা-ম্যানগ্রোভ ব্যবস্থাপনা কমিটি নিয়মিতভাবে বনায়ন এলাকা পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনায় ভূমিকা রাখছে।

স্থানীয় অংশীজনরা বলেন, এ ধরনের উদ্যোগ ম্যানগ্রোভ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের জন্য দীর্ঘমেয়াদি পরিবেশগত ও জীবিকাগত সুবিধা তৈরি করতে পারে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে বন ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ শক্তিশালী হলে সুন্দরবনের ওপর জীবিকা ও প্রাকৃতিক সম্পদের জন্য অতিরিক্ত নির্ভরশীলতা কমানোর সুযোগ তৈরি হতে পারে।

Ads small one

এই শীতে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
এই শীতে

মকবুল মাহ্ফুজ
উলের সোয়েটার পরে আছে ওষুধের দোকান
নতুন বছরের ক্যালেন্ডারের গায়ে শীতের চাদর।

এই শীতে গাছেরা কুঁজো হয়ে আছে।
হাড় কাঁপানো শীত এ বছর
আগুনে সেঁকতে হচ্ছে হাত। পা রোজ।
কার যেন কবিতায় পড়েছিলাম
‘কথা বললেই শীত কম লাগে।’
ইস্, এরা যদি কথা বলতে পারত!

মিছামিছি লোভ দেখাচ্ছে
বাবুর আলী গোলদার
কিছু ইতর প্রাণী মলমূত্র ত্যাগ করছে,
দুর্গন্ধ নাকে আসছে।
নারী কী পুরুষ চেনা দায় হচ্ছে,

সর্বাঙ্গ ঢাকা আছে।
বিরতিহীন হাঁটছে,
এপাড়া-ওপাড়া যাচ্ছে।
ফিসফিসিয়ে বলছেÑ
অনন্তকাল সুখভোগের লোভ দেখাচ্ছে।
বাহ্! সুখ যেন ওদের হাতে,
মিছামিছি লোভ দেখাচ্ছে।
সরলমনা মানুষগুলো কি বুঝতে পারছে?

 

আমি তোমার বন্ধু হতে চাই

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
আমি তোমার বন্ধু হতে চাই

জহুরুল হক জুলু
সকালের রোদের চিকমিক সোনা গায়ে মেখে
যে নতুন দিনের জন্ম দেয়,
আর সন্ধ্যার আকাশে
আবিরের রঙ ছড়িয়ে

অস্তাচলে রেখে যাওয়া শেষ স্বাক্ষরÑ
শিল্পীর তুলিতে আঁকা রঙিন স্বপ্নের মতো;
আমি তার বন্ধু হতে চাই।
শীতের ভোরে
ঘাসের ডগায় জেগে থাকা শিশিরকণা

টুপটাপ ঝরে পড়ে নীরবে,
যেন একান্ত আপন ভেবে
বেদনার ভাষা জানাতে চায়Ñ
হৃদয় নিংড়ানো স্বচ্ছ সে কথা;
আমি তার বন্ধু হতে চাই।
সৌন্দর্যের ডালি সাজিয়ে, সুগন্ধ বিলিয়ে
যে নীরবে পৌঁছে যায় হৃদয়ের মনিকোঠায়,

অবশেষে একদিন
ঝরে পড়ে নিঃশব্দে,
নিজেকে নিঃশেষ করে দিয়েÑ
আমি সেই ফুলটিকে ধরে রাখতে চাই
সযতেœ স্মৃতির পাতায়;
আমি তার বন্ধু হতে চাই।
ঘুম ভাঙে কিচিরমিচির ডাকে,

হৃদয়ে জাগে অচেনা আলোড়ন।
কেউ দূর নীল আকাশে ভেসে যায়,
খাদ্যের সন্ধানে ব্যস্ত উড়াল;
সন্ধ্যা নামলে আবার
কুলায় ফেরে তৃপ্ত হৃদয়ে।
তাদের এই সহজ জীবনযাত্রা
কার না মন কাড়ে?
আমি সেই পাখিদের বন্ধু হতে চাই।

সবুজ ফসলের মাঠ মনকে ভুলিয়ে দেয়,
আলো-ছায়ার লুকোচুরি খেলায়
বাতাস দোলে ছন্দে ছন্দে;
তার ঢেউ এসে আছড়ে পড়ে
আমার হৃদয়ের তীরে।
আমি তারও বন্ধু হতে চাই।
তুমিও তবে হাত বাড়াওÑ
দিগন্ত-বিস্তৃত উন্মুক্ত হাত।

এসো, আমরা বন্ধু হই

এই সৌন্দর্যের, এই জীবনের,

এই অনন্ত মমতার।

শীতল বাতাসের এক অনুরোধ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
শীতল বাতাসের এক অনুরোধ

শাহাবুদ্দীন
সবকিছুর বিনিময়ে তুমি ভালো থেকোÑ
যেমন ভোরের কুয়াশা তার অদৃশ্য আঙুল দিয়ে
ঘাসের ডগায় হেঁটে যায়,
শুধু নিঃশব্দে কিছু নরম আলো রেখে যায়।
আমি যত দিইÑ
শব্দ, সময়, স্মৃতি, অদৃশ্য আঙুলের স্পর্শÑ
সবই যেন মাটির নিচে সরে যায়;
কিন্তু তুমি ভালো থাকো,
এটাই আমার প্রার্থনা।
যেমন ঝড়ের পর একা পাতার ওপর
সন্ধ্যার আলো নেমে আসে,
তেমনি তোমার মুখে যেন
শান্তির নরম ছাপ থাকেÑ

যেখানে কেউ আহত হয় না, কেউ হারায় না।
আমি জানি, আমার দেওয়া সবকিছু
অদৃশ্য নদীর মতো বয়ে যাবে;
শুধু তুমি ভালো থেকো,
এই ভেবে নদীও থেমে যায়,
এক মুহূর্তের জন্য নিজেকে দাঁড় করায়।
তুমি ভালো থেকোÑ
যেমন হেমন্তের শেষে
শিশিরের নিচে একাকী ফুল;
শুধু নিজের উপস্থিতি দিয়ে
সমস্ত মাঠকে ভরিয়ে রাখে।
সবকিছুর বিনিময়ে,
যদি এই পৃথিবীর সমস্ত শব্দ,
সমস্ত নীরবতা, সমস্ত আকাশ
আমার হাতে এসে গলে যায়Ñ
তবু একটাই চাওয়া থাকবে:
তুমি ভালো থেকো,
যেমন নক্ষত্র নিজের আলো দিয়ে
রাত্রিকে আলোকিত রাখে,
অচল, অমোঘ, অদূর।