শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

কেশবপুরে ১০২ মন্ডপে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, থাকবে ৩ স্তরের নিরাপত্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
কেশবপুরে ১০২ মন্ডপে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, থাকবে ৩ স্তরের নিরাপত্তা

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে ১০২ টি পূজা মন্ডপে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, চলছে মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরী ও রংতুলির আচড়ে দেবী দুর্গার অঙ্গে নানা রঙ্গের আল্পনা আঁকার কাজ। কোথাও আবার শেষ হয়েছে সকল প্রস্তুতি। সব মিলিয়ে শুরু হয়েছে দেবী বরণের ব্যপক তোড়-জোড় ব্যাপক আয়োজন। এখন শুধুই অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের। সেই শুভক্ষণের বেশী দিন বাকীও নেই।

আগামী ১৬ অক্টোবর শুক্রবার হবে সেই প্রতিক্ষিত ক্ষণ গণনার আনুষ্ঠানিক সমপ্তি।
শুরু হবে ঢাকের তালে-তালে মন্দিরে-মন্দিরে দেবী অর্চনা। ভক্তদের আনাগোনায় মুখরিত হবে প্রতিটি পুঁজা মন্ডপ। পূঁজা শুরু থেকে শেষ পর্যন্ত তারা দেবীদূর্গার আশির্বাদ পেতে মন্ডপ থেকে মন্ডপে ছুটে বেড়ায়। আলোক সজ্জা, প্যান্ডেল ও গেট সৌন্দর্যের কাজ করতে গিয়ে যেন দম ফেলার ফুসরত নাই আয়োজক কমিটির নের্তৃবৃন্দের। আগামী ১৬ অক্টোবর শুক্রবার থেকে দেবী পক্ষের ষষ্টি তিথীতে বোধন তলায় মঙ্গল ঘট স্থাপনের মধ্যদিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। শুরু হবে মন্দিরে মন্দিরে দেবী বন্ধনা ও পুজা অর্চনা।

শাস্ত্রীয় পন্ডিতরা বলেছেন তিথি নক্ষত্রের কারণে এ বছর দুর্গাপূজা ৫দিনের পরিবর্তে হবে ৬ দিন এবং দেবী দুর্গার আগমন ঘোড়ায় এবং কইলাশ গমন করবে নৌকায়। কেশবপুরে মোট ১০২ টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা জানান, কেশবপুর পৌরসভায় ৮টি, ত্রিমোহীনি ইউনিয়নে ১টি, সাগরদাঁড়ি ইউনিয়নে ১৬টি, মজিদপুর ইউনিয়নে ৭টি, বিদ্যানন্দকাটি ইউনিয়নে ৫ টি, মঙ্গলকোট ইউনিয়নে ৬টি, কেশবপুর সদর ইউনিয়নে ৭টি, পাঁজিয়া ইউনিয়নে ৯টি, সুফলাকাটি ইউনিয়নে ১১টি, গৌরিঘোনা ইউনিয়নে ১২টি, সাতবাড়িয়া ইউনিয়নে ১২টি ও হাসানপুর ইউনিয়নে ৮টি মন্ডপসহ সর্ব মোট ১০২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এবারের দুর্গাপূজায় আইন শৃঙ্খলার বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে ৩ স্তরের সার্বিক নিরাপত্তা বলয় রয়েছে। পুলিশ, র‌্যাব, আনসার-ভিডিপি ও স্বেচ্ছাসেবক বাহিনীর পশাপাশি অধিক নিরাপত্তার জন্য মন্ডপের আশপাশে সাদা পোশাকে ডিবি পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া উপজেলা ব্যাপী পুলিশের ভ্রাম্যম্যান টিম সর্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, পূজা চলাকালীন সময়ে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কঠোর নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমপ্রদায়িক সমপ্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে মোবাইল কোট পরিচালিত হবে। এছাড়াও প্রতিটি মন্ডল সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে।

Ads small one

নবগঠিত জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদলের মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
নবগঠিত জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদলের মিছিল

কলারোয়া প্রতিনিধি: নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল বের করা হয়েছে।

১৬ অক্টোবর ২০২৬ ইং শুক্রবার বিকেলে কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ আবির হোসেনের নেতৃত্বে শুভেচ্ছা মিছিলটি কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণ করে কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহানুর রহমান আকাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্ত, কেরালকাতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিফাত, ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুজাহিদ, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক অংকুর রহমানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। মিছিল শেষে কলারোয়া সরকারি কলেজ বাসস্ট্যান্ডে নেতাকর্মীরা নবগঠিত জেলা ছাত্রদলের নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তব্য রাখেন।

সাতক্ষীরায় সর্বাধুনিক প্রযুক্তির ‘এলিট ফিটনেস জিম’-এর উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় সর্বাধুনিক প্রযুক্তির ‘এলিট ফিটনেস জিম’-এর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার অর্ঘ প্লাজার পঞ্চম তলায় সর্বাধুনিক সরঞ্জাম সম্বলিত ‘এলিট ফিটনেস জিম’-এর যাত্রা শুরু হয়েছে। গত শুক্রবার বিকেলে এক দোয়ার মধ্য দিয়ে সেন্টারটির উদ্বোধন করা হয়।

মাদককে না বলুন শরীর চর্চাকে হ্যা বলুন এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটিতে সর্বাধুনিক প্রযুক্তির ফিটনেস সরঞ্জামের পাশাপাশি নারী ও পুরুষদের জন্য পৃথক সময়ে অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে শরীরচর্চার ব্যবস্থা রাখা হয়েছে।

সারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ছাড় হিসেবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত কোনো ভর্তি ফি ছাড়াই মাসিক ৮০০ টাকা ফি প্রদান করে জিম ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহকেরা। এখানে সার্বক্ষণিক লিফটের ব্যবস্থা আছে।

কার্তিকের আগমন ও গ্রামবাংলার ঐতিহ্যময় প্রস্তুতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
কার্তিকের আগমন ও গ্রামবাংলার ঐতিহ্যময় প্রস্তুতি

এমএম জামান মনি, পাটকেলঘাটা: পঞ্জিকা মতে শরৎকাল শেষ হয়ে হেমন্তকালের সূচনা হয়েছে। বাংলা ঋতুচক্রের এই সন্ধিক্ষণে গ্রামীণ সনাতন ধর্মাবলম্বীরা তাদের ঐতিহ্যবাহী রীতিনীতি ও উৎসবে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে মাঠের ধান পাকা শুরু হওয়ার এই সময়ে সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোতে নানামুখী লোকজ আচার পালিত হয়। এ সময় গ্রামীণ নারীরা বাড়িতে শোলা দিয়ে নানা রঙের ফুল ও প্রতীকী উপকরণ তৈরি করে থাকেন। দেখতে কাগজের মতো মনে হলেও এগুলো দিয়ে ধানের শিষ ও ক্ষেতের ফসল সাজানোর অনন্য এক ঐতিহ্য রয়েছে।