কপিলমুনিতে শেষ মুহূর্তে ব্যস্ততার সাথে চলছে প্রতিমা তৈরির কাজ
পলাশ কর্মকার, কপিলমুনি (পাইকগাছা): সমস্ত বিপদ-আপদ ও দুর্গতি নাশ করেন যিনি, তিনিই দুর্গতিনাশিনী দেবী দুর্গা। আর সেই দেবী দুর্গা প্রতিবছর একবার শরতের শুরুতেই ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ধরণীতে আসেন। হিন্দুধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কপিলমুনি এলাকার বিভিন্ন পূজাম-পে অত্যন্ত ব্যস্ততার সঙ্গে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা ভাস্করদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিটি বিগ্রহ দেবতার রূপ পাচ্ছে। ম-পগুলো যেন ভাস্করদের সাধনালয়ে রূপ নিয়েছে।
সরেজমিন ম-পগুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি ম-পেই প্রতিমা শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরি ও মন্দির সাজানোর কাজ করে চলেছেন। এলাকার উল্লেখযোগ্য ম-পগুলোর মধ্যে রয়েছে কপিলমুনি মিলন মন্দির (কালীবাড়ি) পূজাম-প, নাছিরপুর মিতালী যুব সংঘ (সিংহবাড়ি) পূজাম-প, কপিলমুনি পূর্বপাড়া হরিসভা পূজাম-প, কাশিমনগর সার্বজনীন পূজাম-প, কাশিমনগর সাধুপাড়া পূজাম-প, কাশিমনগর দাসপাড়া পূজাম-প, নাবা পূজাম-প, গোয়ালবাথান পূজাম-প, চিনেমলা পূজাম-প, হাউলী সার্বজনীন পূজাম-প, নাবা হরিতলা পূজাম-প, আগরা পূজাম-প, কাশিমনগর হরিসভা পূজাম-প, নাছিরপুর বাবুলাল হালদার পূজাম-প, মামুদকাটী পূজাম-প, হরিদাশকাটী পূজাম-প, নোয়াকাটী পূজাম-প, হরিঢালী পোদ্দারপাড়া পূজাম-প ও রামনাথপুর পূজাম-প।
পূজা উদ্যাপন পরিষদ জানিয়েছে, এ বছর পাইকগাছা উপজেলায় ১৫০টি ম-পে পূজা উদযাপিত হতে যাচ্ছে।
তার মধ্যে কপিলমুনিতে ১৮টি ও হরিঢালী ইউনিয়নে ১৭টি পূজাম-পে সাড়ম্বরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গার পূজার সূচনা ঘটবে এবং ২১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে।
খুলনা জেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি চম্পক কুমার পাল বলেন, ‘প্রশাসনসহ সর্বস্তরের নেতৃবৃন্দের সহযোগিতায় বিগত বছরের ন্যায় এবারের পূজাও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী। স্ব-স্ব পূজাম-পে ম-প কমিটির নেতৃবৃন্দকে কড়া নজরদারি রাখতে বলেছি।’ দুর্গোৎসব সফল করতে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাসানুজ্জামান বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, আনসার ও গ্রামপুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। বর্তমানে আমাদের পুলিশের টহল অব্যাহত রয়েছে। প্রতিটা পূজাম-পে স্বেচ্ছাসেবক কাজ করবে, পূজা শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখব।’







