তালায় সামাজিক নিরাপত্তা ও বাল্যবিবাহ প্রতিরোধে নাগরিক সংলাপ
তালা প্রতিনিধি: তালা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের হলরুমে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস (নাগরিক)’ প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করা হয়।
উপজেলা নাগরিক ফোরামের সভাপতি ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি সুমা সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি রওনক জাহান, অসিত কুমার রায়, আলেয়া খাতুন ও প্রশান্ত কুমার দাস। সংলাপে সরকারি সেবা প্রাপ্তিতে হয়রানি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা এবং বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মধুসূদন দাস।









