আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক
আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মানুষের জীবনে চেতনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চেতনাচ্যুত হলে লক্ষ্যভ্রষ্ট হতে হয়। পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে জান ও মাল কিনে নিয়েছেন, বিনিময়ে রয়েছে জান্নাত। জান ও মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করতে হবে। জীবনের সর্বক্ষেত্রে ফরজ ও ওয়াজিব বিধান পালন করতে হবে। উপার্জনে কোনোভাবেই হারাম পদ্ধতি অবলম্বন করা যাবে না। নিজের পরিবার ও সমাজের অধিকার রক্ষায় সততার সঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি।
উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল এবং জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির প্রফেসর আব্দুস সবুর।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির মাওলানা আবু বকর ছিদ্দিক, নায়েবে আমির নুরুল আবছার মুরতাজা ও মাওলানা মোশাররফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বারী, অধ্যাপক শাহজাহান হোসেন, ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওলানা মো. রুহুল কুদ্দুস, কর্মপরিষদ সদস্য মাওলানা রিয়াছাত আলী, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, মাওলানা আতাউর রহমান, অহিদুজ্জামান শাহিন, এবিএম আলমগীর পিন্টু ও মাওলানা শহিদুল ইসলাম।
এদিকে একই দিনে উপজেলা জামায়াত কার্যালয়ে আশাশুনি উপজেলা জামায়াতের আরেকটি দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা আমির ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল এবং জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর আব্দুস সবুর। বৈঠকে উপজেলা নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আবছার মুরতাজাসহ ১১ ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।












