বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে কমিটি নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে কমিটি নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের ব্যবস্থাপনা কমিটির আসন্ন নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য রফিকুল ইসলাম সানা। তিনি প্রার্থীদের হাতে মনোনয়ন ফরম তুলে দিয়ে এ কার্যক্রমের শুভ সূচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও সাংবাদিক জি এম আল ফারুক, অধ্যক্ষ মো. বাবলুর রহমান, বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম শরিফ, বড়দল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আজহারুল ইসলাম (আজগর)সহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে, যা বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Ads small one

জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আইনজীবী মো. আকবর আলী। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব আইনজীবী নুরুল আমিন।
সভায় উপস্থিত ছিলেন আইনজীবী আবু সাঈদ রাজা, আইনজীবী শহীদ হাসান, আইনজীবী এ বি এফ সেলিম, আইনজীবী সাহারিয়া হাসিব, আইনজীবী জি এম ফিরোজ আহমেদ, আইনজীবী সিরাজুল ইসলাম, আইনজীবী মিজানুর রহমান বাপ্পী, আইনজীবী রেজাউল ইসলাম ও আইনজীবী সোহরাব হোসেন সুজনসহ সংগঠনের অন্যান্য সদস্য।
সভায় আগামী ৩ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৯ অক্টোবর দুপুর দুইটায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির চতুর্থ তলার কনফারেন্স রুমে নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।

 

তালায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
তালায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপিত

তালা প্রতিনিধি: ‘সমবায় অর্থায়ন: কোলাহলপূর্ণ বিশ্বে এক অবিচল সংকেত’ প্রতিপাদ্য সামনে রেখে তালায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেসরকারি সংস্থা কারিতাসের আইডিপিডিসি প্রকল্পের আওতায় উপজেলার মহান্দি সেভ সোল চার্চ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কারিতাসের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সুকুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এ সময় বক্তব্য দেন তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বি এম জুলফিকার রায়হান, ফেডারেশনের কোষাধ্যক্ষ পূর্ণিমা সরকার, লিটন সেন, পার্বতী দাস, সাবিত্রী দাস, অরুনা দাস, ঋতু দাস, বিশ্বনাথ সরকার ও শৈলেন্দ্র নাথ দাস প্রমুখ।
সভায় বলা হয়, শেয়ার সদস্যদের জন্য ক্রেডিট ইউনিয়ন অধিক লাভজনক, নিরাপদ এবং দারিদ্র্য বিমোচনের হাতিয়ার। এ জন্য ক্রেডিট ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করা হয় এবং সচেতনতা বৃদ্ধিতে সুবিধাসমূহ উপস্থাপন করা হয়। একই সঙ্গে শেয়ার-সঞ্চয় জমা, জমানো টাকা দিয়ে ব্যবসা ও ঋণ কার্যক্রম পরিচালনার কথা বলা হয়।

সীমান্তের পূজাম-পে নিরাপত্তা জোরদার: বেনাপোলসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২টি পূজাম-পে ২ হাজার বিজিবি মোতায়েন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
সীমান্তের পূজাম-পে নিরাপত্তা জোরদার:  বেনাপোলসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২টি পূজাম-পে ২ হাজার বিজিবি মোতায়েন

এম এ রহিম, বেনাপোল (যশোর): আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘœ উদ্যাপন নিশ্চিত করতে যশোর ও বেনাপোল সীমান্ত এলাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২টি পূজাম-পে দুই হাজার বিজিবি মোতায়েন করা হয়েছে এবং নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।
বর্ডার গার্ড বাংলাদেশ (যশোর ৪৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং যশোর শহরে ২০টি পূজাম-পে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাম-পগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা ইতিমধ্যে দিনরাত টহল, রেকি এবং মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করছেন। সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতকারীদের যেকোনো তৎপরতা রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি প্রতিটি পূজাম-পে স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সঙ্গে সমন্বয় করে ম-পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি একযোগে কাজ করছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তবর্তী পূজাম-প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের দায়িত্বপূর্ণ এলাকায় ২২২টি পূজাম-পে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ৫২টি অস্থায়ী বেইজ ক্যাম্প থেকে এসব পূজাম-পে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করা হবে। এ ছাড়া সর্বোচ্চ নিরাপত্তার জন্য বিজিবির এপিসি প্লাটুন ও বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। দুষ্কৃতকারীরা যাতে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেকোনো প্রয়োজনে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং সীমান্তবর্তী বিওপিগুলোতে জনবল বৃদ্ধি করা হয়েছে।