শ্যামনগরে গীতা পাঠ ও বস্ত্র বিতরণ
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা সদরের নকিপুর হরিতলা মন্দির চত্বরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিশুদের অংশগ্রহণে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ হিন্দু পরিষদ, যুব পরিষদ ও ছাত্র পরিষদ সাতক্ষীরার আয়োজনে এবং মহারাজা প্রতাপাদিত্য স্মৃতিরক্ষা পরিষদ ও নকিপুর হরিতলা মন্দির কমিটির সহযোগিতায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়। নকিপুর হরিতলা মন্দির কমিটির সভাপতি অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চিংড়াখালী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মীয় ব্যক্তিত্ব তরুণ কান্তি, হরিপ্রসাদ ম-ল, তরুণ কান্তি জোয়ারদ্দার, সাংবাদিক রঘুনাথ খাঁ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা রণজিৎ ম-ল, বাংলাদেশ হিন্দু পরিষদ নেতা মনোদ্বীপ কুমার, প্রভাষক বিশ্বজিৎ কুমার, প্রধান শিক্ষক জয়ন্ত কুমার, শিক্ষক রণজিৎ বর্মন, প্রভাষক দীনেশ ম-ল, প্রতিমা রানী ও শিক্ষক সন্দীপ কুমার প্রমুখ।
প্রভাষক অভিষেক ম-লের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রায় ৬০ জন শিশুকে পবিত্র গীতা পাঠে অংশগ্রহণের জন্য সৌজন্য উপহার প্রদান করা হয়। এ ছাড়া এলাকার দরিদ্র ও অসহায় নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।












