দৃষ্টি ও দৃশ্যের অগ্রভাগে তুমুল বৃষ্টি নামুক আজ
মুকুল ম্রিয়মাণ
টেলি কোলাহলের পর এবার পর্যাপ্ত বৃষ্টি নামুক-
জল থৈথৈ, জল থৈথৈ।
অবউষ্ণ মাটির মেমব্রেন জুড়ে ভীষণ তৃষ্ণা,
এ গঙ্গা-ব্রম্মপুত্র অববাহিকায় এবার স্ফটিক বৃষ্টি নামুক-
জল থৈথৈ জল থৈথৈ।
ঘন পিপাসার লেনে দৌড়াচ্ছে মানুষ, বৃক্ষ ও পাখি-
প্রচুর বৃষ্টি চাই ধুধু শরীর,ডানা ও শাখায়;
ভিজে যাক সব ঝলসানো হৃৎপি- আর রোদপোড়া মৌসুমি হাওয়া,
মাথার উপর নাচুক ময়ূর মিশ্রিত মেঘ-
বৃষ্টি আহা, বন,পাহাড়, টিলায়-টিলায়
রূপসা, যমুনা, সোমেশ্বরীর পাড়ে পেখমধরা বৃষ্টিরা নাচুক-
জল থৈথৈ, জল থৈথৈ।
দৃষ্টি ও দৃশ্যের অগ্রভাগে তুমুল বৃষ্টি নামুক আজ।












