বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা: কাজী আলাউদ্দীন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা: কাজী আলাউদ্দীন

সংবাদদাতা: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন বলেছেন, দেশে সংখ্যালঘু অথবা সংখ্যাগুরু বলে কিছু নেই। এদেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃষ্টান সকলেই আমরা ভাই-ভাই। এখানে ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্মীয় উৎসব নির্বিঘেœ পালন করতে সকল ধর্মের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার বদ্ধপরিকর। শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ পালন করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা মন্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক হিসেবে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অতন্দ্র প্রহরীর মতো আপনাদের পাশে থেকে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। রবিবার সারদীয় দুর্গা পূজার মহা অষ্টমীতে পূজা মন্ডপ পরিদর্শনকালে কাজী আলাউদ্দীন এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা তাতিদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুর রহমান, খাজরা ইউনিয়ন যুব দলের আহবায়ক মিজানুর রহমান, দিদারুল ইসলাম বাপ্পি, খাজরা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সিরাজুল ইসলাম, খাজরা বাজার পূজা মন্দির কমিটির সভাপতি হিরন্ময় মন্ডল, সাধারণ সম্পাদক ঠাকুর দাস সানা প্রমুখ।

Ads small one

পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে খুলনার পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, শেখ কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, মাওলানা বুলবুল আহমেদ ও আসলাম পারভেজ।

এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক আলাউদ্দিন রাজা, জিএম শুকুরুজ্জামানসহ স্থানীয় খামারিরা বক্তব্য দেন। তাঁরা প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও খামার ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়নে রোগ প্রতিরোধে টিকাদান, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং খামারিদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং খামারিরা উপস্থিত ছিলেন।

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

মাদকমুক্ত সমাজ গঠন ও পরিবেশ সুরক্ষায় শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা খুলনায় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খুলনার দৌলতপুর (দিবা-নৈশ) কলেজ অডিটোরিয়ামে পরিবেশ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়, দৌলতপুর (দিবা-নৈশ) কলেজ ও আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, তরুণরাই আগামী দিনে সমাজ ও দেশ গঠনে নেতৃত্ব দেবে। মাদক ব্যক্তির স্বাভাবিক চিন্তাশক্তি ও পারিবারিক জীবনকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বর্জ্য সঠিকভাবে অপসারণ এবং ডিজিটাল আসক্তি পরিহারে তরুণদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

কলেজের উপাধ্যক্ষ মো. সদরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরাদুল ইসলাম ও সমাজসেবক শেখ অলিয়ার রহমান। সভায় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সঞ্চালনা করেন অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম। তথ্যবিবরণী

খুলনায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পথসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
খুলনায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পথসভা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে খুলনায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে খুলনা কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, নারী নির্যাতন প্রতিরোধে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। নির্যাতনের শিকার নারীদের ন্যায়বিচার নিশ্চিত করতে পাশে দাঁড়াতে হবে। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতেমা লিজা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, বিভিন্ন নারী সংগঠনের নেত্রী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ মহিলা পরিষদ, মাসাস, তেজসী নারী উন্নয়ন সংস্থাসহ ২৫টি সংগঠন এতে অংশ নেয়। তথ্যবিবরণী