পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের পর্যালোচনা কর্মশালা
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পাইকগাছা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) কার্যক্রমের গুণগত মান পর্যালোচনা ও স্ব-মূল্যায়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পাইকগাছা মডেল মসজিদের হলরুমে ‘প্রোগ্রাম কোয়ালিটি অ্যান্ড সেলফ রিভিউ টুলস ওয়ার্কশপ-২০২৬’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, লাইভলিহুড স্পেশালিস্ট বিশ্বজিৎ সাহা, হেলথ স্পেশালিস্ট এস কে রায়হান রিদওয়ান কাবির, পাইকগাছা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল।
এ ছাড়া ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার বিপ্লব ইসাহাক, প্রোগ্রাম অফিসার শিল্পী রায়, স্পন্সরশিপ অফিসার দিপল বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ, প্রোগ্রাম অফিসার পলাশ বিশ্বাস, জুনিয়র প্রোগ্রাম অফিসার মারছিয়া হালদার ও রিনি পারইসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।







