খুলনায় জেএসডির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় কেসিসি মার্কেটস্থ জেএসডির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেএসডি নেতা গোলাম কুদ্দুস। সভা পরিচালনা করেন মো. মুসা।
সভায় বক্তব্য দেন জেএসডির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি লোকমান হাকিম, জেলা কমিটির সাধারণ সম্পাদক স. ম. রেজাউল করিম, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, জেএসডি নেতা আরিফুজ্জামান মন্টু, অ্যাডভোকেট প্রসেনজিৎ দত্ত এবং ছাত্রনেতা ইমন, নাহিদ ও জুয়েলসহ অন্য নেতারা।
বক্তারা জেএসডির ৫৪ বছরের লড়াই-সংগ্রাম ও ইতিহাস তুলে ধরেন। একই সঙ্গে ‘মৃত্যুপুরী খুলনা’কে বাঁচাতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে কেসিসি মার্কেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাদিস পার্কে গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি







