শেখ মোতাহার হোসেনের মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থার শোক
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত মহামেডান ক্লাবের সাবেক ক্রিকেট খেলোয়াড় এবং বাঁকাল শেখপাড়া নিবাসী মরহুম শেখ আমজাদ হোসেনের ছেলে শেখ মোতাহার হোসেন (৬১) গত ৩১ অক্টোবর রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সব কর্মকর্তা, খেলোয়াড় ও কোচের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব মো. আবু জাহিদ ডাবলু। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রেসবিজ্ঞপ্তি









