মুন্সি এমাদ উদ্দিন আর নেই
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মুন্সি এমাদ উদ্দিন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের রাজার বাগান নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার (২ নভেম্বর) সকাল ৮টায় সাতক্ষীরা রাজার বাগান জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ জন্মস্থান নড়াইলের কামালপ্রতাপ গ্রামে নেওয়া হয়। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর এবং তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ ও রাজার বাগান উত্তরপাড়া মসজিদ এবং রাজার বাগান প্রাথমিক স্কুল প্রতিষ্ঠায় তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল।









