শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার সাত উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এসব কার্যক্রমের ছবি ও সচিত্র প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, শিক্ষার্থী, কাবদলসহ বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়ে বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের ২১ সেপ্টেম্বরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ কার্যক্রম পরিচালিত হয়।

সাতক্ষীরা সদর, আশাশুনি, কলারোয়া, কালীগঞ্জ, তালা, দেবহাটা ও শ্যামনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এ অভিযানের আওতায় ছিল।

Ads small one

দেবহাটায় যুব ঐক্য পরিষদের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
দেবহাটায় যুব ঐক্য পরিষদের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার পারুলিয়া সাগরহাট মাধ্যমিক বিদ্যালয় (সাইক্লোন সেন্টার) প্রাঙ্গণে এ সমাবেশ হয়।

সমাবেশে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে দীপংকর ঘোষকে আহ্বায়ক ও বাপ্পা দাসকে সদস্যসচিব করে ২১ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অমিত কুমার ঘোষ। উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেবহাটা উপজেলা শাখার সভাপতি চন্দ্রকান্ত মল্লিক। প্রধান বক্তা ছিলেন যুব ঐক্য পরিষদের জেলা শাখার সদস্যসচিব অরবিন্দ কর্মকার।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অজয় কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার ঘোষ, বিপ্লব কান্তি মণ্ডল, গোপাল কুমার সরকার, গাজীরহাট দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অলোক সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশে বক্তারা বলেন, সাতক্ষীরা হবে সম্প্রীতি, শান্তি, ন্যায়বিচার ও সহাবস্থানের জনপদ। চাঁদাবাজি, ভূমিদখল, সন্ত্রাস, বৈষম্য ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

প্রধান অতিথি অমিত কুমার ঘোষ বলেন, যুব ঐক্য পরিষদ বিভেদ বা বিদ্বেষে বিশ্বাস করে না; সংগঠনটি ন্যায়, মানবিকতা, অধিকার ও সম্প্রীতির পক্ষে কাজ করে। সব ধর্মের মানুষের নিরাপত্তা, ধর্মীয় অধিকার, সম্পদ ও সামাজিক মর্যাদা রক্ষায় সংগঠনটি সোচ্চার থাকবে। অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি ও ভূমিদখলের বিরুদ্ধে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মতভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

নবগঠিত কমিটির নেতারা জানান, দেবহাটায় যুবসমাজকে সংগঠিত করে সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করবেন তারা।

তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

সদস্য তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশের প্রতি সংঘ বাংলাদেশ। নাগরিকদের পে ফেসবুক থেকে (৬ নভেম্বর) রাত প্রকাশের এক চিঠিতে বলা হয়েছে।

গত ৪ অক্টোবর তানহার নাহার না তিশা পাজিন চিঠিতে সদস্য পদে অবস্থান উল্লেখ করা হয়। প্ল্যাগনা কর্তৃত্ব প্রকাশ করেছেন সাধারণ ভোটার রাশেদ মামুন অপু ও সাংগনিক ক্ষমতা মাসুদ রামি।

চিঠিতে বলা হয়েছে, গত ৭ জুলাই তাজিন তিশাকে ‘সদস্যপদগিতকরণ’ সংক্রান্ত কারণ দর্শন নোটিশ ছিল। তবে সমুদ্রের নোটিশের কাছে তিনি নির্দিষ্ট ধরনের প্রকাশক সংস্থার প্রকাশনা জমা দেন।

চিঠিতে উল্লেখ করা হয়, তানজিন তিশার এমন আচরণের পরিপ্রেক্ষিতে আরও সংঘটিত সালিশ বা বিবাদ মীমাংসাকরণ দলে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কার্যনির্বাহী বিষয়নির্দেশের সদস্য তার সদস্যপদ অদিষ্টকাল নির্ধারণের জন্য।

এ সিদ্ধান্তের বিষয়ে তানজিন তিশাকে বিহিত করেছে সংস্থা।

এই বিষয়ে কথা বলার জন্য তিশাকে ফোন করা হয়। তবে তিনি কল রিসিভ করেন।

কলারোয়ায় তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
কলারোয়ায় তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু

আরিফ মাহমুদ: সাতক্ষীরার কলারোয়ায় তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) এশার নামাজের পর কলারোয়া ফুটবল মাঠে মাহফিলের প্রথম দিনের আয়োজন করা হয়।

প্রথম দিনের প্রধান বক্তা ছিলেন ভারতের ফুরফুরা শরিফের পীর শায়খুল হাদিস আল্লামা আবু বকর আব্দুল হাই মেশকাত সিদ্দিকি আল-কুরাইশী। দ্বিতীয় বক্তা ছিলেন মুফাসসিরে কোরআন ড. কামরুল ইসলাম সাঈদ আনসারী। প্রধান আকর্ষণ ছিলেন বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান।

কলারোয়া ইসলামী পাঠাগার ও যুব কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মেহেরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত পরিচালক খান মিজানুল ইসলাম সেলিম, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আবু নসর ও ব্যবসায়ী গোলাম আজম।

এ সময় মাহফিল কমিটির সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, রমজান আহমেদ, সাইফুল ইসলাম বাবু, শেখ শাহাজাহান আলী শাহীনসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির নেতারা জানান, মাহফিলের দ্বিতীয় দিনে আল্লামা তারেক মনোয়ারসহ অন্যান্য বক্তা আলোচনা করবেন। তৃতীয় দিন অনুষ্ঠিত হবে ইসলামী সাংস্কৃতিক উৎসব।