শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সুন্দরবনে পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান চালাচ্ছে বন বিভাগ ও কোস্টগার্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ
সুন্দরবনে পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান চালাচ্ছে বন বিভাগ ও কোস্টগার্ড

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সুন্দরবন ভ্রমণে গিয়ে দুবলার চরের কাছে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নতুন জেগে ওঠা চরে পর্যটকবাহী বোর্ড আটকে গেলে সেটি ছাড়ানোর চেষ্টার সময় তিনি নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তির নাম রিয়াজ আহমেদ। তাঁর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি পশ্চিমপাড়া এলাকায় বলে জানা গেছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে ১৯ জন পর্যটক নিয়ে ইকো ট্যুরিজম-২ নামের বোর্ডটি সুন্দরবনে যায়। বৃহস্পতিবার দুপুরে শরণখোলা রেঞ্জের দুবলার চরের কাছে বোর্ডটি চরে আটকে যায়। বোর্ডটি ছাড়ানোর চেষ্টায় পর্যটকেরাও পানিতে নামেন। পরে সবাই বোর্ডে উঠে এলে গণনার সময় একজনকে পাওয়া যায়নি।

বোর্ডের ট্যুর গাইড মো. মিজানুর রহমান জানান, পর্যটক নিখোঁজের বিষয়টি বুঝতে পেরে বোর্ডের কেবিনগুলো খোঁজ করা হয়। তাঁকে না পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডকে জানানো হয়।

খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম বলেন, পর্যটক নিখোঁজের খবর পেয়ে তাঁকে উদ্ধারে কাজ চলছে। তবে তাঁর পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার প্রক্রিয়া চলছে।

সিনিয়র সাংবাদিক মহসিন উল হাকিম বলেন, দুবলার চরসংলগ্ন এলাকায় স্রোতের প্রবল প্রভাব রয়েছে। রিপ কারেন্টের কারণে পর্যটকটি ভেসে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে নিখোঁজের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

Ads small one

কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আবুল হোসেন আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহমান শেখ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

 

সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ
সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; sv:16.2.13.2.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 32;

নিজস্ব প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের নিজস্ব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসুস্থ থাকায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মোহাম্মদ শাহাজাহান সিরাজ, অরুণ কান্তি সানা, মাইন মাসকুবা, বিকাশ কুমার দাস, মোখলেসুর রহমান, আকলিমা খাতুন, শিরিন সুলতানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক অরুণ কান্তি সানা।

সভায় বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ
সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনে ভ্রমণকালে নিখোঁজ পর্যটক রিয়াজ আহমেদের (৩২) মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ ও কোস্টগার্ড। উদ্ধারকারী দলের যৌথ অভিযানে দুবলার চরসংলগ্ন মাতারখাল এলাকা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।
শনিবার রাত সাড়ে নয়টার দিকে মাতারখাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

এর আগে গত ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে ১৯ জন পর্যটক নিয়ে ‘ইকো ট্যুরিজম-২’ নামের একটি ট্রলার সুন্দরবন ভ্রমণে যায়। গত ৬ নভেম্বর দুপুরে শরণখোলা রেঞ্জের দুবলার চরের কাছে পৌঁছানোর পর ট্রলারটি নতুন জেগে ওঠা চরে আটকে পড়ে। ট্রলারটি চরের বালু থেকে সচল করার উদ্দেশ্যে পর্যটকরা পানিতে নামেন। চালক ও যাত্রীরা পুনরায় ট্রলারে উঠলে উপস্থিতির গণনায় রিয়াজ আহমেদ অনুপস্থিত ছিলেন।

পর্যটক নিখোঁজের বিষয়টি টের পাওয়ার পরপরই সম্পূর্ণ ট্রলারে তল্লাশি চালানো হয়। সন্ধান না পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি বন বিভাগ ও কোস্টগার্ডকে জানানো হয়।
সংবাদ পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ড উদ্ধার অভিযান পরিচালনা করে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিনুর ইসলাম নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

সুন্দরবনের দুবলার চরসংলগ্ন এলাকায় প্রবল স্রোত থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।