মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

দেবহাটায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
দেবহাটায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় পাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, ছায়াপথ সমবায় সমিতির পরিচালক অনিকেত আলম, কুলিয়া পূর্বপাড়া সমবায় সমিতির পরিচালক বাসুদেব মণ্ডল এবং দেবী শহর সমিতির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষসহ বিভিন্ন সমবায় সমিতির নেতারা।

আলোচনা সভা শেষে সফল সমবায় সমিতিগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Ads small one

শ্যামনগরে রেস্টুরেন্ট মালিকের বাড়ির চৌকির নিচে মিলল বাসি গ্রিল মুরগি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
শ্যামনগরে রেস্টুরেন্ট মালিকের বাড়ির চৌকির নিচে মিলল বাসি গ্রিল মুরগি

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি রেস্টুরেন্ট মালিকের বাড়ির চৌকির নিচে আগের দিনের অবশিষ্ট গ্রিল করা মুরগি পাওয়া গেছে। এ ছাড়া ফ্রিজে পলিথিনে মোড়ানো অবস্থায় পরিবেশনের জন্য প্রস্তুত গ্রিল করা মাংসও পাওয়া যায়। মঙ্গলবার দুপুরে শ্যামনগর পৌরসভার চৌরাস্তা এলাকার হাজী ক্যাফে ফাস্টফুড অ্যান্ড বিরিয়ানি হাউজ এবং বাদঘাটা এলাকায় প্রতিষ্ঠানটির মালিকের ভাড়া বাড়িতে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সন্দেহের ভিত্তিতে রেস্টুরেন্ট মালিকের বাড়িতে যান ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। সেখানে শোবার ঘরের চৌকির নিচে আগের দিনের অবশিষ্ট আধা পোড়া মুরগি এবং ফ্রিজে সংরক্ষিত গ্রিল করা মাংস পাওয়া যায়। এগুলো ফেলে দেওয়ার জন্য বাড়িতে নেওয়া হয়েছিল বলে দাবি করেন সংশ্লিষ্টরা। তবে ফেলে না দিয়ে ঘর ও ফ্রিজে সংরক্ষণের কারণ জানতে চাইলে তাঁরা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

একই সময়ে পাশের বেস্ট কুক নামের প্রতিষ্ঠান থেকে মেয়াদোত্তীর্ণ ৩০ লিটার কোমল পানীয় উদ্ধার করে রাস্তায় ঢেলে নষ্ট করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং নিম্নমানের ব্যবস্থাপনার কারণে হাজী ক্যাফে ও বেস্ট কুকসহ হাজী বিরিয়ানি হাউজে অভিযান চালিয়ে অর্থদণ্ড দেওয়া হয়। সংশ্লিষ্টরা খাবারের মান উন্নয়ন ও স্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণের অঙ্গীকার করেন। জব্দ করা নষ্ট মাংসও ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের নেতৃত্বে পরিচালিত অভিযানে শ্যামনগর থানার উপপরিদর্শক বিপ্লব হোসেন ও অভিক বড়াল, সাংবাদিক আব্দুল আহাদ, কনটেন্ট ক্রিয়েটর জাহাঙ্গীরসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এদিকে সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক ও শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) পিয়ার উদ্দীনের নেতৃত্বে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান চালানো হয়। রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোট ধাওয়া করেও আটকানো সম্ভব হয়নি। পরে কুপোট ও নওয়াবেঁকী এলাকার কয়েকটি বালুর আড়তে অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক জানান, অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ব্যক্তিরা রাতের আঁধারে এসব কাজ করছেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রায় ১৪ কিলোমিটার দূরের নওয়াবেঁকী ও কুপোট এলাকায় অভিযান চালানো হলেও অভিযানের আগেই তাঁরা সরে যান। নদীর তীর রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্টদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

 

কলারোয়ায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে চন্দনপুর একাদশের জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
কলারোয়ায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে চন্দনপুর একাদশের জয়

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার সীমান্তবর্তী চান্দুরিয়ায় সীমান্ত সম্প্রীতি সংঘ আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে চন্দনপুর ফুটবল একাদশ ৩-১ গোলে কেঁড়াগাছি ফুটবল একাদশকে পরাজিত করেছে। মঙ্গলবার বিকেলে চন্দনপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুই দলই জয়ের জন্য লড়াই করে। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় পায় চন্দনপুর একাদশ।

খেলায় প্রধান অতিথি ছিলেন চন্দনপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী জিএম শফিউল আলম শফি। বিশেষ অতিথি ছিলেন চন্দনপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামরুল ইসলাম খসরু, সহসাধারণ সম্পাদক ইয়াসিন আলী সরদার এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

গদখালীতে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
গদখালীতে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা

সংবাদদাতা: যশোরের ঝিকরগাছার গদখালীতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার হাড়িয়া ফুল মোড়ে ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে এ সভা হয়।

ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মো. আরিফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ।

প্রধান অতিথি বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের ওপর নির্ভর না করে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা, পড়াশোনা ও নৈতিক শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার এএসআই মাসুদ রানা।