শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

পাকিস্তান সফরের কারণ জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
পাকিস্তান সফরের কারণ জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পরামর্শ এবং অংশীদারদের সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাঘচি জানিয়েছেন, তার এই সফরের উদ্দেশ্য হলো ‘দ্বিপক্ষীয় বিষয়ে আমাদের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করা এবং আঞ্চলিক অগ্রগতি নিয়ে পরামর্শ করা।’

আরাঘচি তার মন্তব্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে সরাসরি কোনও ইঙ্গিত না দিলেও, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানের কর্মকর্তারা দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার দ্বিতীয় পর্ব আয়োজনের প্রচেষ্টা জোরদার করেছেন।

শুক্রবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি প্রতিনিধিদল পাকিস্তান সফরে যাওয়ার কথা জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে সিনহুয়ার খবরে বলা হয়েছিল, আলোচনা প্রক্রিয়া সহজতর করার জন্য যুক্তরাষ্ট্রের লজিস্টিকস ও নিরাপত্তা দল এরই মধ্যে ইসলামাবাদে অবস্থান করছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি পাকিস্তান ছাড়াও ওমান ও রাশিয়া সফর করবেন।

৪০ দিন ধরে চলা সংঘাতের পর ৮ এপ্রিল থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতা করছে এবং গত ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

Ads small one

শ্যামনগরে চার হত্যাসহ দুই ডজন মামলার আসামী রবিউল র‌্যাবের হাতে আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
শ্যামনগরে চার হত্যাসহ দুই ডজন মামলার আসামী রবিউল র‌্যাবের হাতে আটক

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের আলোচিত আমিরুল, আকিজ, আছাদুল্লাহ গালিব ও সফি মোড়ল হত্যা মামলার আসামী রবিউল জোয়ারর্দার(৪৫)কে আটক করেছে র‌্যাব। প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৬ এর বিশেষ টিমের সদস্যরা শুক্রবার রাতে পলাতক অবস্থায় খুলনা থেকে তাকে আটক করে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে রাতেই রবিউলকে শ্যামনগর থানায় হস্তান্তর করে। সে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পাশের্^মারী গ্রামের অয়েন জোয়ারর্দারের ছেলে। তার বিরুদ্ধে চারটি হত্যা, অস্ত্র উদ্ধারসহ নানা অভিযোগে অন্তত দুই ডজন মামলা রয়েছে।
সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান হত্যা মামলার স্বাক্ষীদের হুমকি দেয়ার পাশাপাশি তাদের বাড়িঘরে হামলার ঘটনায় সম্প্রতি একটি মামলা হয়। হত্যাকান্ডসহ পুর্বের সব মামলায় জামিনে থাকলেও সর্বশেষ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ছিল। র‌্যাব সদস্যরা থানায় হস্তান্তরের পর রবিউলকে শনিবার দুপুরের দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দেবহাটায় পুলিশের অভিযানে জব্দ ভারতীয় রেনু পোনা ইছামতী নদীতে অবমুক্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
দেবহাটায় পুলিশের অভিযানে জব্দ ভারতীয় রেনু পোনা ইছামতী নদীতে অবমুক্ত

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় থানা পুলিশের অভিযানে জব্দকৃত ভারতীয় রেনু পোনা ইছামতী নদীতে অবমুক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে দেবহাটা উপজেলার কুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ৭ বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়। চোরাকারবারিরা অবৈধভাবে এসব রেনু পোনা দেশে এনে পরিবহনের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেগুলো ফেলে পালিয়ে যায়। পরে জব্দকৃত রেনু পোনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় একই দিন দুপুর ১টার দিকে ইছামতী নদীতে অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, এসআই সাহিদুর রহমান, এসআই বিপ্লব মালাকার, এসআই তুহিন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম এবং উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি বাবুরাম কুমারসহ অন্যান্য কর্মকর্তারা।

ওসি আব্দুল আলিম বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় অবৈধভাবে ভারতীয় রেনু পোনা এনে দেশীয় হ্যাচারির ক্ষতি করছে। এ ধরনের চোরাকারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেনু পোনাগুলো জব্দ করা হয় এবং যথাযথ প্রক্রিয়ায় নদীতে অবমুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগের দিন শুক্রবারও পুলিশের অভিযানে ৯ বল ভারতীয় রেনু পোনা জব্দ করে একইভাবে ইছামতী নদীতে অবমুক্ত করা হয়েছিল।

শ্যামনগরে কৃষি জমির মাটি কাটায় ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
শ্যামনগরে কৃষি জমির মাটি কাটায় ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে শফিকুল ইসলাম (৪২)নামে এক ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকালে উপজেলার ভবানীপুর এলাকার কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় নেয়ার সময় ভ্রাম্যমান তাকে আটক করে।

এসময় দোষ স্বীকার করে পুনরায় মাটি না কাটার অঙ্গীকার করে ক্ষমা চাওয়ায় ভ্রাম্যমান আদালত লঘুদন্ড হিসেবে তাকে ঐ অর্থদন্ড প্রদান করে। চিংড়িঘের ব্যবসায়ী শফিকুল ইসলাম একই এলাকার মুজিবর রহমানের ছেলে।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেয়া উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাশেদ হোসাইন জানান, কৃষি জমির মাটি ইট ভাটায় ব্যবহারের সুযোগ নেই।

 

শফিকুল ইসলাম নিজের কৃষি জমির মাটি ইট ভাটায় সরবরাহ করছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১০০০/- টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে একই ধরনের ঘটনা ঘটলে আরো কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।