মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বাঁশদহা মাঝেরপাড়া জামে মসজিদে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
বাঁশদহা মাঝেরপাড়া জামে মসজিদে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া জামে মসজিদে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাদ মাগরিব মসজিদ প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. খাইরুল ইসলাম। বৈঠক সঞ্চালনা করেন আলী আহম্মেদ লাকি।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আসন্ন নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় স্থানীয় নেতাকর্মী, ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।

Ads small one

দেবহাটায় অজয় বিশ্বাসের মৃত্যু: এলাকায় শোকের ছায়া

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
দেবহাটায় অজয় বিশ্বাসের মৃত্যু: এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার উত্তর সখিপুর গ্রামের মৃত ধ্রুব বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাস (৩৫) মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে অসুস্থতাজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর দিন বিকেল ৪টায় ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

অজয় বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমান (মুকুল), উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান (কামরুল), সমাজসেবক ও ব্যবসায়ী পঙ্কোজ তরফদার এবং ব্যবসায়ী আখতার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দেবহাটায় ইছামতী নদীর বেড়িবাঁধে ৪০০ গাছ রোপণের উদ্যোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
দেবহাটায় ইছামতী নদীর বেড়িবাঁধে ৪০০ গাছ রোপণের উদ্যোগ

Oplus_131072

কে এম রেজাউল করিম, দেবহাটা: দেবহাটা উপজেলা পরিষদের অর্থায়নে ইছামতী নদীর বেড়িবাঁধের পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন প্রকল্পের আওতায় টাউনশ্রীপুর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার মণ্ডল, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, বন সংরক্ষণ কর্মকর্তা মোজাম্মেল হোসেন, ইউনিয়ন জামায়াতের প্রশাসনিক সম্পাদক ফয়েজুল ইসলাম ও টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান প্রমুখ।

ইউএনও মিলন সাহা বলেন, বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উপজেলা প্রশাসন কাজ করছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বৃক্ষ বিতরণ ও রোপণ করা হচ্ছে। ইছামতী নদীর বেড়িবাঁধে এ কার্যক্রম অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা জানান, ওই এলাকায় নিম, কুল, বাইনসহ বিভিন্ন প্রজাতির ৪০০ গাছ রোপণ করা হবে।

শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে: ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে: ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়টি বিদ্যমান আইনি প্রক্রিয়া ও চুক্তির মাধ্যমেই সমাধান করা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ নভেম্বর) মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এই কথা জানান ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

রণধীর জয়সওয়াল উল্লেখ করেন, দুই দেশের মধ্যকার আইনি কাঠামো এবং প্রত্যর্পণ চুক্তির বিধান অনুসারেই এই বিষয়ের সুরাহা করা হবে। বাংলাদেশ থেকে পাঠানো প্রত্যর্পণের আবেদন নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনসংক্রান্ত চিঠির বিষয়ে যেমনটি আমি বলেছি, এটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। সেই অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেওয়া হবে।

একই সঙ্গে সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্ট ও এনআইডির বিষয়ে বাংলাদেশের হাইকমিশনই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে বলে জানান তিনি।

ভ্রমণ নথি ছাড়া প্রত্যর্পণ সম্ভব কি না, এমন এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, স্বাভাবিকভাবেই মানুষের যাতায়াতের জন্য ভ্রমণসংক্রান্ত নথির প্রয়োজন হয়। তবে এটি একটি কারিগরি বিষয়।

ব্রিফিংয়ে গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি আগের ব্রিফিংয়ের বক্তব্য দেখার আহ্বান জানান। পাশাপাশি নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনার বিষয়ে নতুন কোনও তথ্য নেই বলে জানান তিনি।

ব্রিফিংয়ে ঢাকায় অবস্থান করে চীনা নাগরিকদের তৈরি কিছু ভিডিওতে ঢাকাকে দিল্লি হিসেবে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল একে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে বলেন, যেকোনও দেশের বিষয়ে এ ধরনের বিকৃত বা বিভ্রান্তিকর ছবি ও তথ্য তুলে ধরা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিদেশি যেসব ব্যক্তি বা শক্তি ঢাকাকে দিল্লি হিসেবে ভুলভাবে উপস্থাপনের চেষ্টা করছে, তাদের এ ধরনের মিথ্যা প্রচারণা কেবল তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতাই ক্ষুণ্ন করে।

তিনি চীনের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে উদ্বেগ জানানোর কথা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।