বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

আশাশুনিতে ইঞ্জিনভ্যান থেকে পড়ে গৃহবধূ নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
আশাশুনিতে ইঞ্জিনভ্যান থেকে পড়ে গৃহবধূ নিহত

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে ইঞ্জিনভ্যান থেকে পড়ে গিয়ে ফরিদা খাতুন (৫৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় আশাশুনি উপজেলাধীন কাদাকাটি-গাবতলা সড়কের বশিরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ফরিদা খাতুন সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কাটাখালি গ্রামের আব্দুল হামিদের স্ত্রী।

নিহতের ননদ রিনা আক্তার জানান, ফরিদা খাতুন শুক্রবার বিকালে সাতক্ষীরা শহরে জামাইয়ের বাসা থেকে গ্রামের বাড়ি কাটাখালিতে ফিরছিলেন। কুল্ল্যার মোড়ে বাস থেকে নেমে একটি ইঞ্জিন ভ্যানে চড়ে তিনি বাড়ির পথে রওনা দেন। পথিমধ্যে সন্ধ্যা সোয়া ৬টার দিকে আশাশুনি উপজেলাধীন কাদাকাটি-গাবতলা সড়কের বসিরাবাদ এলাকায় পৌঁছালে তাকে বহনকারি ইঞ্জিন ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

 

এ সময়ে রাস্তায় পড়ে গেলে চলন্ত ভ্যানটি ফরিদা খাতুনের গায়ের উপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। আশাশুনি থানার উপপরিদর্শক মোঃ রশিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Ads small one

টাকার অভাবে চিকিৎসা বন্ধ, সাহায্যের আবেদন বিধবা মর্জিনার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
টাকার অভাবে চিকিৎসা বন্ধ, সাহায্যের আবেদন বিধবা মর্জিনার

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা গ্রামের বিধবা মর্জিনা খাতুন (৪৬) অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না। কোমর ও হাঁটুর ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি। তাঁর চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে।

স্বামী জবেদ আলীর মৃত্যুর পর দুই সন্তান নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মর্জিনা। বর্তমানে অসুস্থ ও কর্মহীন তিনি। তাঁর একমাত্র ছেলে পড়াশোনা করছে। সাতক্ষীরার বিশেষজ্ঞ চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু অর্থাভাবে সেই চিকিৎসা শুরু করতে পারছেন না।

চিকিৎসকের ব্যবস্থাপত্রে তাঁর কোমরের লাম্বার স্পন্ডাইলোসিস ও হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস উল্লেখ রয়েছে। পাশাপাশি এমআরআই পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে।

চিকিৎসার জন্য মর্জিনা সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আর্থিক অনুদানের আবেদন করেছেন। এ ছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দুস্থ মহিলা কল্যাণ তহবিল থেকে সহায়তা পেতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্যের কাছেও আবেদন করেছেন।

অসহায় মর্জিনার চিকিৎসায় সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৮৭৩-৩৮৮৬২১

সাহায্য পাঠানোর বিকাশ নম্বর: ০১৭১২৩৩৬৬১২

সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু

পত্রদূত ডেস্ক: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রাণিসম্পদ দপ্তর ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এ আয়োজন চলবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ এম মান্নান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ। সম্মানিত অতিথি ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা ট্রেনিং কর্মকর্তা ডা. বিশ্বপদ বিশ্বাস এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক কৃষিবিদ মো. জাহিদুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি, খামারি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান।

আয়োজকরা জানান, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং খামারিদের উৎসাহিত করার পাশাপাশি এ খাতের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির গবাদিপশু, হাঁস-মুরগি এবং প্রাণিসম্পদ খাতসংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হচ্ছে। খামারি ও উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত প্রাণিসম্পদ ও সংশ্লিষ্ট উপকরণ প্রদর্শন করছেন। দর্শনার্থীরাও বিভিন্ন স্টল ঘুরে এ খাতের নানা দিক সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে আলিপুরে অভিভাবক সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে আলিপুরে অভিভাবক সমাবেশ

সংবাদদাতা: মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইউনুছ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ইউপি সদস্য হারুন-অর-রশিদ, বিএনপি নেতা আলাউল ইসলাম, ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মেহেদী হাসান লাভলু এবং বিএনপি নেতা তাইফুর রহমান।

সমাবেশে ম্যানেজিং কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।