ছোট গল্প: কন্ঠের মায়ায়
আজহারুল ইসলাম সাদী
মেয়েটির গায়ের রং যেন মেঘবরণ আঁধার, কিন্তু সেই আঁধারে জড়িয়ে আছে এক মায়াবী পূর্ণিমার আলো। যাকে এক পলক দেখলে চোখ ফেরাতে পারেনা তরুণ যুবারা।
সে যখন মৃদু হেসে কথা বলতে শুরু করে, তখন মনে হয় শুকনো মকরের বুকে হঠাৎ বসন্তের কোকিল ডেকে উঠলো; তার কন্ঠের প্রতিটি শব্দ যেন রুপোর নুপূরের মতো হৃদয়ে গিয়ে টুংটাং করে বাজে। তার সেই শ্যামল রূপ আর মধুমাখা কথা তাকে অমাবস্যার রাতে একা জেগে থাকা উজ্জ্বল ধ্রুবতারার মতো জ্বল করে। এমনি এক কাজল কালো হরিণী নয়না সু কন্যার নাম রতœা। গঠনে একটু খাটো এবং গায়ের রং শ্যামলা বরণ। খাটো গোছের শ্যামলা বর্ণের হলেও তার কন্ঠে আছে যাদু ভরা। রতœা’র সুমিষ্ট কন্ঠে যখন কথা বলে তখন মনে হয় যেনো মনি মুক্তা ঝরে পড়ে। তার কন্ঠের ভাষা শুনলে কর্কশ মেজাজ ধারী ব্যক্তির মন মানসিকতা সঙ্গে সঙ্গে ঠান্ডা হতে বাধ্য। এমন মায়াময় সুমধুর মিষ্টি কন্ঠের সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারা একটি মেয়ের প্রেমে পড়তে বাধ্য সচেতন যে কোন প্রেমিক পুরুষ। বাল্য বয়সেই তাই তার প্রেমে মজে ভালোবেসে বিয়ে করেন এক তরুণ। বিয়ের ব্যপারটি মেনে নিতে পারেনি তরুণের পরিবারের সদস্যরা। তাই প্রথমদিকে ভাড়া বাসায় থাকা এই দম্পতির একটি কন্যা সন্তান হওয়ার পর শ্বশুর শ্বাশুড়ি তাদের মেনে নিতে বাধ্য হন। তাদের বিয়ে মেনে নেয়ার অন্যতম কারণ হলো রতœার সাজিয়ে গুছিয়ে বলা পরিমার্জিত কন্ঠের সুমিষ্ট ভাষা। মিষ্টি কন্ঠের সুমধুর ভাষায় শ্বশুর শ্বাশুড়ি নোনদসহ সকলকে সে সাদরে মন প্রাণ দিয়ে আপ্যায়ন করতে থাকে। পরে তার গর্ভে জন্ম নেয় একটি পুত্র সন্তান, ক্রমান্বয়ে রতœা সকলের প্রিয় থেকে, আরো প্রিয় হয়ে উঠতে থাকে। স্বামী, সন্তান, স্বামীর আতœীয় স্বজন সকলের সেবা করেন মন প্রাণ দিয়ে। উদার মনের এই সুমিষ্ট পরিমার্জিত কন্ঠের অধিকারী রতœার স্বামী ছিলো গাড়ি ড্রাইভার, যে কারণে বিভিন্ন সময়ে সে বাহিরে থাকতেন। এক পর্যায়ে সে দ্বিতীয় বিয়ে করে। সেখানে সময় দিতে গিয়ে বাড়িতে আসা যাওয়া কমে যায়। সুকন্ঠের অধিকারী বুদ্ধিমতি সুকন্যা রতœা খোঁজে খোঁজে একদিন সন্ধান পেয়ে যায় তার স্বামীর দ্বিতীয় বৌ এর। সে তার স্বামীকে সুমিষ্ট ভাষায় বোঝান, একজন স্ত্রী হিসেবে তোমার কোন চাহিদা আমি পূরণ করিনি?
তোমার কোন অভাব আমি পূরণ করিনি বলো?
তার পরেও কেনো তুমি আমাকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করলে?
সেদিন রাতে একাকীনী রাত পার করেছে রতœা, অথচ পাশ্ববর্তী ঘরে ওর স্বামী দ্বিতীয় স্ত্রী নিয়ে রাত যাপন করেছেন। ওই রাতে ঘুম তো দুরের কথা বালিশে মাথা দিয়ে শুতেও পারেনি রতœা।
ভগ্ন হৃদয়ে বুকে কষ্টের পাথর বেঁধে দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে, এক সময় নিজের অজান্তেই দেয়ালে হেলান দেয়া অবস্থাতেই বসে পড়ে সে। যে স্বামীকে বাল্যকালে ভালোবেসে বিয়ে করে, সুখের সংসার গড়ার স্বপ্নে বিভোর ছিলো। কেমন করে সে পাষাণী স্বামী আজ তাকে ছাড়া, তার ই উপস্থিতিতে অন্য নারীকে সঙ্গে নিয়ে ঘুমায়। ভাবতে ভাবতে কখন যেনো তার দু’চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে সেদিকে খেয়াল নেই তার। চোখের নোনা জল যখন গড়িয়ে তার ঠোঁটে স্পর্শ করে তখন সে অনুভব করতে থাকে। অসিম কষ্টে দু’হাত দিয়ে বুক চাপড়াতে থাকে সে, বুকে তার বেদনাতুর হাহাকার।
কোথায় যাবে, কোথায় একটু শান্তনার আশ্রয় পাবে, বাড়ি ফিরে যাবে সে উপায় তো নেই।
কেননা তার তো মা জননী বেঁচে নেই?
এভাবে আর্তনাদ করতে করতে রাত পার হয় তার।
চোখ দুটি তার ফোলা ফোলা লালচে আভা বিদ্যমান।
বেশ কিছুদিন পর স্বামীকে বাড়ি ফেরাতে সক্ষম হয় রতœা।
একটি ছেলে ও একটি মেয়ের মুখের দিকে চেয়ে স্বামীকে অন্য নারী ত্যাগ করতে বলেন।
ওর স্বামী ওয়াদাও করেন তাদের ছেড়ে আর যাবেনা।
কিন্তু যে পুরুষ একবার অন্য ফুলের মধু পান করেছে, সে এতো সহজে সে স্বাদ ভুলবে কেমনে?
কয়েকমাস পর সে আবার ও নিরুদ্দেশ। রতœা খোঁজ নিয়ে জানতে পারে সে পুনরায় ওই নারীর সাথে থাকছে। সুমিষ্ট মন ভুলানো মায়াময় সুমধুর কন্ঠের অধিকারী রতœার প্রাণ উজাড় করা ভালোবাসাকে ভুলে, অকপটে অন্যের ভালোবাসার জ্বালে আকৃষ্ট হয়ে যায় ওর স্বামী।
এভাবে বারংবার চলে গিয়েছে রতœা’র স্বামী। জুলুম অত্যাচার নির্যাতন সইতে সইতে অতিষ্ঠ হয়ে তিক্ততা এসে যাওয়াতে ও সিদ্ধান্ত নেয়, তার থেকে পৃথক হবে। বাকি জীবনটা নিজে কাজ কাম করে, সন্তানদের লেখা পড়ায় মনোনিবেশ করাবে। সে মতে ও ছেলে মেয়ে স্কুলে ভর্তি করে নিজে কাজ কাম করে সংসার চালাতে থাকে, তার উদ্দেশ্য ছেলে মেয়ের লেখা পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে হবে।
সুমিষ্ট মায়াময় সুমধুর কন্ঠের অধিকারী শ্যামলা বর্ণের এই ত্রিশ উদ্ধো নারীকে দেখে বোঝার উপায় নেই তার বয়স সত্যিই ৩০ এর উপরে। শ্যামলা বরণ হলেও তার সুমিষ্ট মায়াময় সুমধুর কন্ঠের মায়াজালে পড়ে অনেক পুরুষ হাবুডুবু খেয়েছে, কেউ প্রেমের প্রস্তাব, কেউ বিয়ের প্রস্তাব দিয়েছে কিন্তু ও সন্তানদের মুখের দিকে চেয়ে প্রেম বা দ্বিতীয় বিয়ের কথা ভাবতেই পারে না?
কাজলা কালো কিন্তু পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিমার্জিত হয়ে থাকা এই রতœা নামের মেয়েটির রুপ লাবণ্যে, বিভিন্ন পুরুষের কুনজর পড়লেও তাদেরকে বারংবার এড়িয়ে চলেছে সে।
তাকে দেখে বোঝার উপায় নেই ১৬/১৭ বছর পূর্বে তার বিয়ে হয়েছিল দুটি সন্তান ও আছে।
তাকে দেখে মনে হয় তার বর্তমান বয়স ১৫/১৬ হবে।
সে এখন পর্দার সহিত পরিমার্জিত থাকলেও তার অজান্তেই উৎসুক যুবকরা, প্রেমে পড়ে যান তার সুমিষ্ট মায়াময় কন্ঠের মায়ায়।









