তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা।
অনুষ্ঠানে অতিথি ছিলেন উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হাসনাত কাজল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাস, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান ও উপজেলা আইসিটি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন।
প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর অঞ্জন কুমার পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের অর্জন তুলে ধরেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার, অধ্যাপক রেজাউল করিম, সমতা ফোরামের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সিডোর পরিচালক শ্যামল কুমার, যুবনেতা ফারুক হোসেন, সাংবাদিক জুলফিকার রায়হান, সেলিম হায়দার, আকবর হোসেন, কামরুজ্জামান মিঠু ও এমদাদুল হক বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রকল্পের সফলতা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন। এতে শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং ১৪টি সিএসওর পরিচালক ও প্রতিনিধিরা অংশ নেন।












