পাটকেলঘাটায় বাস-ইজিবাইক সংঘর্ষে ১০ জন আহত
পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে মজুমদার পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সাতক্ষীরাগামী ইজিবাইকের সংঘর্ষ হলে ইজিবাইকের যাত্রীসহ ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।









