মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামনগরে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
শ্যামনগরে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংগঠন মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। মানিকখালী পশ্চিমপাড়া যুব সংঘের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার নবীন ও প্রবীণ স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক মো. জাহিদ আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা পথিক কুমার ম-ল, উপজেলা তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি গোলাম রব্বানী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান লিটন ও শিক্ষক রণজিৎ কুমার বর্মন।
এছাড়া বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য, উপদেষ্টাম-লী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মানিকখালী পশ্চিমপাড়া যুব সংঘের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ উপকূলীয় শ্যামনগরে আর্তমানবতার সেবা, শিক্ষা বিস্তার ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশন দীর্ঘ ১৩ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ধরনের মিলনমেলা স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে মানবিক ও সমাজসেবামূলক কাজে উৎসাহিত করবে। দিনব্যাপী আয়োজনে স্বেচ্ছাসেবীদের অভিজ্ঞতা বিনিময়, সম্মাননা স্মারক প্রদান এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

Ads small one

পাইকগাছায় ক্লাইমেট জাস্টিস ফোরামের সঙ্গে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের প্রতিনিধিদের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
পাইকগাছায় ক্লাইমেট জাস্টিস ফোরামের সঙ্গে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের প্রতিনিধিদের মতবিনিময়

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেডের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রোগ্রাম কো-অর্ডিনেটর পামেলা মেতশার, হেড অব সাউথ এশিয়া ফ্রাঙ্ক এ কে এবং এমডিএফ বাংলাদেশের কনসালট্যান্ট মাহবুবা কুমকুম।

সভায় উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের কার্যক্রমের সাফল্য, চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন ফোরামের নেতৃবৃন্দ। এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় মানুষের অধিকার ও জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।সভায় অ্যাওসেডের নির্বাহী পরিচালক শামীম আরেফিন, প্রকল্প ব্যবস্থাপক কাজী রবিউল আলম, ক্লাইমেট জাস্টিস ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আব্দুল আজিজসহ ফোরামের নেতৃবৃন্দ ও অ্যাওসেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিরা অ্যাওসেডের মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

 

বাঁশদহায় জামায়াতের নির্বাচনি বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
বাঁশদহায় জামায়াতের নির্বাচনি বৈঠক

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজিপাড়া পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদে জামায়াতের নির্বাচনি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) মাগরিবের নামাজের পর এ সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির এ টি এম নাজমুল হুদা। প্রধান অতিথি ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল অদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমজান আলী। এ ছাড়া ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক মো. শাহনূর রহমান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ আব্দুল অদুদ ইসলামের বিজয় ও আদর্শ প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন এবং নেতাকর্মীদের নির্ভীকভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথিরা দান, জাকাত ও নামাজের গুরুত্ব তুলে ধরেন। সভায় গোপালগঞ্জের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ সময় এলাকার মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদকের মায়ের মৃত্যু, শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদকের মায়ের মৃত্যু, শোক

তালা প্রতিনিধি: তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাসের মা কল্যাণী বিশ্বাস (৭৫) মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে তালার বারুইহাটি গ্রামে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তালা প্রেস ক্লাবের সভাপতি সেলিম হায়দার, সিনিয়র সহসভাপতি গাজী জাহিদুর রহমান, সহসভাপতি কাজী আরিফুল হক ভুলু, আছাদুজ্জামান রাজু ও খলিলুর রহমান লিথুসহ ক্লাবের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় প্রেস ক্লাবের নেতারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।