সাতক্ষীরা প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সুমিত, সম্পাদক মির্জা সুলতানা
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতির ২০২৬ সালের নির্বাচনে ১৫টি পদের সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) ঘোষিত ফলাফলে সভাপতি পদে সুমিত কুমার ঘোষ এবং সাধারণ সম্পাদক পদে মির্জা সুলতানা নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে তাজিম হোসেন ও জি. এম. সায়েদুর রহমান, যুগ্ম সম্পাদক পদে আল্লামা ইকবাল ও মো. শরিফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে মো. জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. আলী হোসেন (টুটুল), প্রচার সম্পাদক পদে মো. রেজাউল ইসলাম, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন এবং দপ্তর সম্পাদক পদে মো. রাশেদুজ্জামান নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল হামিদ, মো. আব্দুর রশিদ, মোরতাজা আল মাসুদ ও মো. ইউসুফ আলী।
নির্বাচনী বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের সময় নির্ধারিত ছিল। তবে সব পদে একক প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশনের পক্ষে ঘোষিত ফলাফলে স্বাক্ষর করেন কমিশনার এ. টি. এম. আবু হাসান এবং সহকারী কমিশনার মো. মীর কাশিম ও মো. আহসান হাবিব।
উল্লেখ্য, ২০২৪ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত। সমিতিটির লাইসেন্স নম্বর ২৫৬৪। এর ঠিকানা সাতক্ষীরা সদরের রাজারবাগান ও সরকারি কলেজ রোড এলাকায়।








