শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ
দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সমাজসেবা কর্মকর্তা তরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ ইদ্রিস আলী, পল্লী বিদ্যুতের সহকারী প্রকৌশলী মাসুম বিল্লাহ, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, বিজিবির নায়েক সুবেদার লোকমান হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির পক্ষ থেকে আরও কঠোর অবস্থান গ্রহণের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি পুলিশ প্রশাসন সন্ত্রাস ও বিভিন্ন অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার কথা জানায়।

এছাড়া দেবহাটায় জ্বালানি তেলের সংকট দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করা হয় এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

Ads small one

তালায় মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে বাঁশ দিয়ে মারধর, হাসপাতালে ভর্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
তালায় মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে বাঁশ দিয়ে মারধর, হাসপাতালে ভর্তি

oplus_0

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার আটুলিয়া গ্রামে মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে বাঁশ দিয়ে নির্মমভাবে মারধর করেছে সৎ ভাই নজরুল মোল্লা। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আহত হয়েছেন মারুফা বেগম (মা) ও স্বপ্না বেগম (ছোট ভাইয়ের স্ত্রী)।

আটুলিয়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা হান্নান মোল্লার স্ত্রী মারুফা বেগম জানান, গত কয়েক বছর ধরে তার স্বামীর প্রথম পক্ষের ছেলে নজরুল মোল্লা পারিবারিকভাবে তাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ধান কেটে বাড়িতে আনাকে কেন্দ্র করে বিবাদের জের ধরে তাদের উপর হামলা চালায় নজরুল।

ভুক্তভোগী স্বপ্না বেগম জানান, তার স্বামী শাহাদাত মোল্লা চাকরির সুবাদে বাইরে থাকেন। এই সুযোগে ভাসুর নজরুল মোল্লা বাঁশ দিয়ে তাদের পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এমনকি কোলের শিশুকেও মারতে উদ্যত হয় সে। শাশুড়ি মারুফা বেগমের মাথায় আঘাত করা হয়। পরে চিকিৎসার জন্য বের হতে চাইলে তাদেরকে আটকে রেখে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

আহত স্বপ্নার ভাই ফারুক হোসেন জানান, খবর পেয়ে শুক্রবার সকালে তিনি তার বোন ও শাশুড়িকে বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম হাওলাদার বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের বর্ণাঢ্য শোভাযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের বর্ণাঢ্য শোভাযাত্রা

সাতক্ষীরায় জাতীয়তাবাদী শ্রমিক দলসহ বিভিন্ন শ্রমিক সংগঠন নানা আয়োজনের মাধ্যমে মহান মে দিবস পালন করছে। দিবসের কর্মসূচির মধ্যে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা এবং শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত”।

সাতক্ষীরা জেলা শ্রমিক দলের র‌্যালি ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদারসহ শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

মে দিবসে সাতক্ষীরায় ট্রাক ও পরিবহন শ্রমিকদের বর্ণাঢ্য র‌্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ
মে দিবসে সাতক্ষীরায় ট্রাক ও পরিবহন শ্রমিকদের বর্ণাঢ্য র‌্যালি

সংবাদদাতা: মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ট্রাক ও পরিবহন শ্রমিকদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি শুক্রবার (১ মে) সকালে সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন। তারা তাদের ন্যায্য অধিকার ও বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। তিনি একইসঙ্গে সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বকুল হোসেন।

প্রধান অতিথি আলহাজ্ব আব্দুর রউফ শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবি মনোযোগ সহকারে শোনেন। এসময় তিনি বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।