মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের বর্ণাঢ্য শোভাযাত্রা
সাতক্ষীরায় জাতীয়তাবাদী শ্রমিক দলসহ বিভিন্ন শ্রমিক সংগঠন নানা আয়োজনের মাধ্যমে মহান মে দিবস পালন করছে। দিবসের কর্মসূচির মধ্যে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা এবং শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত”।
সাতক্ষীরা জেলা শ্রমিক দলের র্যালি ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদারসহ শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।







